ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিয়াল ছেড়ে নতুন গন্তব্যে যেতে পারেন রদ্রিগো!

#

স্পোর্টস ডেস্ক

১২ আগস্ট, ২০২৫,  11:21 AM

news image

কিলিয়ান এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই ক্লাবটিতে গুরুত্ব কমে যায় রদ্রিগোর। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় শঙ্কা। কিছুদিন আগেও তার রিয়াল ছাড়ার গুঞ্জন জোরালো হয়েছিল। এর আগে গত বছরের ডিসেম্বরে রদ্রিগোকে আকর্ষণীয় প্রস্তাব দিয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে রিয়াল তখন তাকে ছাড়তে রাজি হয়নি।


জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেয়ার পর দলের স্কোয়াড ঢেলে সাজিয়েছেন। যে কারণে শিগগিরই দলের ৫ ফুটবলারকে বাদ দিতে যাচ্ছে ক্লাবটি। এ তালিকায় রয়েছে রদ্রিগো ও এন্দ্রিকের নাম। এদিকে নতুন মৌসুমে নতুন রূপে মাঠে নামতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। ক্লাবটিতে স্যাভিনহোর ভবিষ্যৎ অনিশ্চিত।তার জায়গায় নতুন কাউকে চায় সিটিজেনরা।


স্যাভিনহোর পাশাপাশি গ্রিলিশও শিগগিরই ক্লাব ছাড়তে পারেন। সংবাদমাধ্যমের দাবি, গ্রিলিশ এভারটনে যোগ দিতে যাচ্ছেন। অন্যদিকে স্যাভিনহোকে দলে নিতে চায় টটেনহ্যাম। তার জন্য প্রায় ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ক্লাবটি। এ অবস্থায় রদ্রিগোর সিটিতে যোগ দেওয়ার গুঞ্জন আবারও ফিরে এসেছে।


রদ্রিগোর বড় ভক্ত পেপ গার্দিওলা। গত মৌসুমেও এই ব্রাজিলিয়ানকে দলে নিতে চেয়েছিলেন তিনি। কিন্তু রিয়াল মাদ্রিদ তাকে ছাড়তে রাজি ছিল না। তবে এবার দলের কোচ ভিন্ন। আনচেলত্তি চলে যাওয়ায় রিয়ালের দায়িত্ব নিয়েছেন জাবি আলোনসো। তাই রদ্রিগোকে তারা ছাড়তে পারলেই যেন বাঁচে। 


ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রদ্রিগো যদি যেতে চায় তাহলে রিয়াল মাদ্রিদ তাকে যেতে দেবে। এমনিতেও রিয়াল তাকে রাখতে চাচ্ছে না। তবে রদ্রিগোর জন্য ক্লাবটি চায় ১০০ মিলিয়ন ইউরো। যদি স্যাভিনহোকে বিক্রি করতে পারে সিটি, তাহলে তাদের জন্য নতুন সাইনিংয়ের পথও খুলে যাবে। 


এর আগে রদ্রিগোকে পেতে লড়াইয়ে ছিল আর্সেনাল ও লিভারপুল। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, আর্সেনাল এখনও রদ্রিগোকে নিতে চায়। তবে তাকে পাওয়ার লড়াই থেকে আগেই নিজেদের সরিয়ে নিয়েছে লিভারপুল। এখন দেখার অপেক্ষা, শেষ পর্যন্ত রদ্রিগোর নতুন গন্তব্য কোথায়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম