ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

‘ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী’—শ্রীলঙ্কাকে হারিয়ে বললেন সাইফ

#

স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর, ২০২৫,  12:42 PM

news image

এশিয়া কাপে সুপার ফোরে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে বিদায়ের শঙ্কা কাটিয়ে ওঠা টাইগাররা শ্রীলঙ্কাকে চার উইকেটে হারিয়ে জমজমাট জয় পেয়েছে।


ব্যাট হাতে দারুণ ঝড় তুলেছেন সাইফ হাসান (৬১) ও তৌহিদ হৃদয় (৫৮), আর বল হাতে ঝলক দেখিয়েছেন মোস্তাফিজুর রহমান (৩/২০)।

ইনিংসের শুরুতে তানজিদ তামিম শূন্য রানে আউট হলেও ওপেনার সাইফ আত্মবিশ্বাসী ছিলেন। ৪৫ বলে ঝোড়ো ৬১ রান করে ম্যাচের ভিত গড়ে দেন তিনি। এখন আসরের ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী এই তরুণ।


সাইফ বলেন, ‘অবশ্যই আমরা ফাইনালে ওঠার ব্যাপারে আত্মবিশ্বাসী। এখানে আসার আগেই সবাই বিশ্বাস করেছিল আমরা ফাইনাল খেলব। তবে ধাপে ধাপে এগোতে হবে। আপাতত মনোযোগ ভারতের বিপক্ষে পরের ম্যাচে। ’


তিনি আরও যোগ করেন, ‘তানজিদ আউট হওয়ার পর আমার আর লিটন কুমার দাসের পরিকল্পনা ছিল কাউন্টার-অ্যাটাক করার। লিটন ভাই দারুণভাবে গাইড করেছেন। পাওয়ার প্লেতে সুযোগ কাজে লাগানোই ছিল আমাদের মূল লক্ষ্য। ’


লিটন ২৩ রান করে ফিরে গেলে চাপ বাড়ে। তবে সাইফ-হৃদয়ের ৫৪ রানের জুটি বাংলাদেশকে ম্যাচে ফেরায়। শ্রীলঙ্কার বোলার নুয়ান তুশারা, দুশমন্থ চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার নিয়ন্ত্রিত বোলিং সত্ত্বেও টাইগাররা এগিয়ে থাকে রান রেটে।


মোস্তাফিজুর রহমান ছিলেন দুর্দান্ত। ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ৩ উইকেট। সাইফ বলেন, ‘মুস্তাফিজ ভাই বিশ্বমানের বোলার। তিনি সবসময়ই দলের সংকটে দায়িত্ব নেন এবং ডেলিভার করেন। আজও গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম