ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

রাতে মাঠে নামছে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০২ অক্টোবর, ২০২৫,  4:19 PM

news image

জীবনে পরিশ্রমের সঙ্গে ভাগ্য সঙ্গে থাকাও জরুরি। সৌম্য সরকার সেই ভাগ্যকে দুষতেই পারেন। আফগানিস্তান সিরিজ দিয়ে দলে ফিরেছিলেন এই ওপেনার। তবে ভিসা জটিলতায় তার খেলা এখন অনিশ্চিত! 


আজ বৃহস্পতিবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত নয়টায়। তবে এই ম্যাচের দলে থাকা ক্রিকেটার সৌম্য এখনও ঢাকায়।


এনসিএলের জন্য সিলেটে ছিলেন সৌম্য। গতকাল সিলেট থেকে ঢাকা এসেছিলেন। তবে আরব আমিরাতের ভিসা এখনো হাতে পাননি তিনি। যে কারণে প্রথম ম্যাচে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না সৌম্য। তবে বিসিবি সূত্রে জানা গেছে আজই ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ভিসা পাওয়া মাত্রই উড়াল দিবেন আরব আমিরাতে, বাকি প্রস্তুতি নিয়েই রেখেছে বিসিবি।


গত ২৪ সেপ্টেম্বর সৌম্যের ভিসার জন্য আবেদন করা হয়, তবে সেই ভিসা এখনো পাননি তিনি। আমিরাতের ভিসা নীতিতে কিছুটা পরিবর্তন আসাই এমন সমস্যার মুখে পড়তে হচ্ছে অনেককেই।


গতকাল অধিনায়ক জাকের আলি অনিক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ‘সৌম্যর ভিসা ইস্যুটা রয়েছে। আমরা জানি, এখানে ভিসার বিষয়টি কিছুটা জটিল। তাই এটি সমাধান হলেই তিনি আসবেন। অন্যথায় তিনি ইতোমধ্যেই প্রস্তুত। বিসিবি এ বিষয়টির দেখভাল করছে। যত দ্রুত আমরা ভিসা পেয়ে যাবে।’

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম