ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দ্রুততম ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড গড়লেন মহেশ

#

স্পোর্টস ডেস্ক

২৯ জুলাই, ২০২৫,  5:15 PM

news image

এস্তোনিয়ার বিপক্ষে ফিনল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮ বলে ৫ উইকেট নিয়েছেন মহেশ। যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে ৫ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড।

এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ৫ উইকেট নিয়েছিলেন বাহরাইনের জুনাইদ আজিজ। ২০২২ সালে জার্মানির বিপক্ষে ১০ বলে সেই কীর্তি গড়েছিলেন তিনি। তার আগে ২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১১ বলে ৫ উইকেট নিয়েছিলেন আফগানিস্তানের রশিদ খান।

এস্তোনিয়ায় টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছে ফিনল্যান্ড। সেখানেই তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৮ বলে ৫ উইকেট নিয়েছেন মহেশ। প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৪ ওভারে ১৪১ রানে শেষ হয় এস্তোনিয়ার ইনিংস।

তবে শুরুটা বেশ ভালো ছিল এস্তোনিয়ার। এক উইকেটে ৭২ রান করেছিল তারা। সেখান থেকে এস্তোনিয়ার ইনিংসে ধস নামান ডানহাতি মিডিয়াম পেসার মহেশ।

স্পেলের প্রথম ৮ বলে তিনি আউট করেন স্টেফান গুচ, সাহিল চৌহান, মোহাম্মদ উসমান, রূপম বড়ুয়া ও প্রণয় ঘিওয়ালাকে। ২ ওভারের স্পেলে ১৯ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি।

মহেশের দাপটেই ভালো শুরুর পরও ১৪১ রানে অলআউট হয়ে যায় এস্তোনিয়া। পরে অরবিন্দ মোহনের ব্যাটে ভর করে ৫ উইকেটে ম্যাচ জেতে ফিনল্যান্ড।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম