ঢাকা ০৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতিতে সংকটে ২৬ পোশাক কারখানা ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণে মাদক পতিতা ব্যবসা : হাজারীবাগে কয়েকজন গ্রেফতার পুলিশ সপ্তাহ শুরু আগামীকাল অভয়নগর উপজেলা সমিতি, ঢাকা'র আত্মপ্রকাশ হাবিব বেপারী মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত *আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ* বগুড়া জার্নালিস্ট ফোরাম এর নয়া কমিটি ফেরদৌস মামুন সভাপতি, সুমন প্রামাণিক সাধারণ সম্পাদক কাজলকে ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পেতে মরিয়া - ৫৯নং ওয়ার্ডবাসী উন্নয়নশীল, নিরাপদ ২নং ওয়ার্ড গড়তে- কাউন্সিলর হিসাবে’ ইকবাল এর- বিকল্প নাই : এলাকাবাসি

এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা বিসিবির, আছেন শান্ত-সৌম্য

#

স্পোর্টস ডেস্ক

০৫ আগস্ট, ২০২৫,  12:15 PM

news image

এশিয়া কাপের বাকি আর মাত্র এক মাস। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসতে যাচ্ছে এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই।

আসন্ন আসরের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে ঘোষণা করা হয়েছে ২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড।
এই স্কোয়াডে জায়গা পেয়েছেন সাম্প্রতিক শ্রীলঙ্কা সিরিজে দল থেকে বাদ পড়া সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। আছেন আফগানিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া বাংলাদেশ ‘এ’ দলের ম্যাচে অংশ নেওয়া পাঁচ ক্রিকেটার—নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, নাঈম শেখ ও হাসান মাহমুদ।

প্রাথমিক স্কোয়াডের ক্রিকেটারদের নিয়ে আগামী ৭ আগস্ট (বুধবার) থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ফিটনেস ক্যাম্প। এরপর ১৫ আগস্ট থেকে শুরু হবে স্কিল ক্যাম্প।

এশিয়া কাপে অংশ নেওয়ার আগে প্রস্তুতি হিসেবে একটি আন্তর্জাতিক সিরিজও খেলবে বাংলাদেশ। ২০ আগস্ট সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। যদিও এখনো সিরিজের সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বিসিবি, তবে জানা গেছে সব ম্যাচই হবে সিলেটে।

প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়দের দ্রুত রিপোর্ট করতে বলা হয়েছে বিসিবির পক্ষ থেকে।

২৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড

লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভির ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম