ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘ফ্লোটিলা’ থেকে পাকিস্তানের সাবেক সিনেটর মুশতাক ইসরায়েলি বাহিনীর হাতে আটক

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ অক্টোবর, ২০২৫,  4:11 PM

news image

গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর থেকে সাবেক পাকিস্তানি সিনেটর মুশতাক আহমেদ খানকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।


বৃহস্পতিবার (২ অক্টোবর) প্যালেস্টাইন অ্যাকশন কোয়ালিশন অব পাকিস্তানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।


 

গাজার ফিলিস্তিনিদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে রওয়ানা দেওয়া নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ স্থানীয় সময় বুধবার (১ অক্টোবর) রাতে ইসরায়েলের বাধার মুখে পড়ে। বহরের বেশ কয়েকটি জাহাজ থামিয়ে দেয়। পরে তাতে উঠে পড়ে ইসরায়েলের নৌ-সেনারা। বন্ধ করে দেয় নৌ-যান থেকে চলা সরাসরি সম্প্রচার। খবর সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের।


প্রতিবেদনে জানা যায়, গাজামুখী ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ অংশ হিসেবে পাকিস্তানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক সিনেটর মুশতাক।

 

ফ্লোটিলা আয়োজকরা জানিয়েছেন, গাজাগামী বিদেশি কর্মী এবং ত্রাণ বহনকারী ১৩টি জাহাজ ইসরায়েলি বাহিনী থামিয়ে দিয়েছে।  ৩০টি জাহাজ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি উপত্যকার দিকে যাত্রা অব্যাহত রেখেছে।

 

এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ একটি জাহাজ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার জলসীমায় প্রবেশ করেছে বলে জানা গেছে। জাহাজটি ইসরায়েলি নৌবাহিনী জব্দ করেছে কি না, তা স্পষ্ট নয়। আরও ২৩ জাহাজ পথে রয়েছে। সেগুলোও খুব শিগগিরই গাজার জলসীমায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে।


প্রতিবেদনের জানা যায়, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ লাইভ ট্র্যাকারে দেখা গেছে, মিকেনো নামে একটি জাহাজ বর্তমানে গাজার জলসীমায় রয়েছে। ইসরায়েলি বাহিনী সেটি আটক করেছে কি না, তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে ২৪টি জাহাজ গাজার পথে রয়েছে। ইসরায়েলি নৌ-সেনারা জাহাজগুলোর সেগুলো আটক করার চেষ্টা করছে।  

 

এদিকে ‘ফ্লোটিলা’ ব্যাপক আলোড়ন ছড়িয়েছে নেটিজেন এবং সচেতন সমাজের মাঝে। মানবাধিকার কর্মীদের অংশগ্রহণে বেশ প্রশংসা কুড়াচ্ছে এই সাগর যাত্রা।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম