ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

মার্কিন সেনাবাহিনীকে বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণ

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ অক্টোবর, ২০২৫,  10:11 AM

news image

যুক্তরাষ্ট্রের টেনিসে একটি বিস্ফোরক কোম্পানিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা সবাই প্রাণ হারিয়েছেন। কোম্পানিটি মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করত।


বার্তাসংস্থা এপি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) ‘অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম’ নামে ওই কোম্পানিতে বিস্ফোরণ ঘটে। এতে তাদের ১৩০০ একরের ক্যাম্পাসের একটি ভবন সম্পূর্ণভাবে ধসে গেছে। বিস্ফোরণের মাত্রা এত বেশি ছিল যে, এটি কয়েক মাইল দূরের বাড়িঘরেও অনুভূত হয়েছে।


বিস্ফোরণস্থল বিস্ফোরকে বোঝাই থাকায় সেখানে উদ্ধারকারীরা প্রথমে যাননি। তাদের আশঙ্কা ছিল আবারও বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।


টেনিসের হাম্পপ্রিস কাউন্টির নিরাপত্তা বাহিনীর সদস্য ক্রিস ডেভিস বলেছেন, “বলার কোনো ভাষা নেই। এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।” তিনি জানিয়েছেন, এ ঘটনায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে। তবে সংখ্যাটি কত সেটি প্রকাশ করেননি। 


কোম্পানিটির ওয়েবসাইটে বলা আছে, তারা সেনাবাহিনী, অ্যারোস্পেস এবং ভবন ভাঙার কাজে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে বিস্ফোরক সরবরাহ করে থাকে। এছাড়া বিদেশি সেনাবাহিনীও এসব বিস্ফোরক ব্যবহার করে।


বাকসনোর্ট শহরের বনাঞ্চলীয় পাহাড়ি এলাকায় তাদের কোম্পানি অবস্থিত। সেখানে আটটি ভবন ছিল। এগুলো নাসভিলের দক্ষিণপূর্বের ৯৭ কিলোমিটার দূরে অবস্থিত।


পাবলিক নথি থেকে জানা গেছে, অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম বিস্ফোরক ও অস্ত্র তৈরির বেশ কয়েকটি সামরিক চুক্তি পেয়েছে। যেগুলো বেশ পুরোনো।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম