ঢাকা ০৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ নয় সম্পর্কের ভিত্তি হবে সম্প্রীতি: অমিত ২৪ ঘণ্টায় অবৈধ স্থাপনা সরাতে এমপি মান্নানের নির্দেশ আইরিচ আই হসপিটালের শুভ উদ্বোধন উপলক্ষে ১২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান 1 One Foundation ও MedSys Soft Limited-এর শুভ উদ্বোধন পবিত্র রমজানে আড়াইহাজারে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি কাশিমপুর থানা প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সভাপতি হাসান, সাধারণ সম্পাদক জামাল পার্বত্য জেলা পরিষদগুলোতে নির্বাচন সহ বিভিন্ন দাবীতে পিসিএনপি'র সংবাদ সম্মেলন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডেবিল সুদিপ্ত শর্মাকে খুঁজছে পুলিশ আড়াইহাজারে আবারও দুর্ধর্ষ ডাকাতি

২৪ ঘণ্টায় অবৈধ স্থাপনা সরাতে এমপি মান্নানের নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ, ২০২৬,  10:16 PM

news image


আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনদুর্ভোগ কমাতে কঠোর অবস্থান নিয়েছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তবে হকারদের পুনর্বাসনের কোনো ঘোষণা ছাড়াই অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়ায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সোনারগাঁয়ের প্রাণকেন্দ্র মোগরাপাড়া চৌরাস্তায় সরেজমিন পরিদর্শনে গিয়ে এমপি মান্নান দেখতে পান, ফুটপাত ও সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে বাস স্ট্যান্ড, কাঁচাবাজার এবং বিভিন্ন স্থাপনা। এসব দখলের কারণে দীর্ঘদিন ধরে চরম যানজট ও ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

পরিদর্শন শেষে তিনি বলেন, “আগের জনপ্রতিনিধিরা কী করেছেন, তা নিয়ে আমি কথা বলতে চাই না। আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। জনগণের দুর্ভোগ কমানোই আমার অগ্রাধিকার। ঈদকে সামনে রেখে মানুষের চলাচলে যেন ভোগান্তি না হয়, সে জন্য আমি নিজেই তদারকি করবো।”

তিনি জানান, উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং থানা পুলিশের সমন্বয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আনুষ্ঠানিক নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এমপি মান্নান আরও বলেন, কিছু অসাধু ব্যক্তি অসহায় হকারদের কাছ থেকে অর্থ আদায় করে অবৈধ দখল বজায় রাখার সুযোগ করে দেয়। তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত, সওজের নির্বাহী প্রকৌশলী আব্দুর রাহিম, সোনারগাঁ থানার ওসি মহিবুল্লাহ, মোগরাপাড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক নিজামউদ্দিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এদিকে হকারদের একটি অংশ দাবি করেছে, বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া হঠাৎ উচ্ছেদ কার্যক্রম তাদের জীবিকার ওপর সরাসরি প্রভাব ফেলবে। বিষয়টি নিয়ে প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম