ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

#

জাকির হোসেন জিকু

২০ অক্টোবর, ২০২৬,  4:35 PM

news image

‎

‎

‎

‎ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ১৪ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে, জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

‎এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

‎

‎মঙ্গবার (২০ অক্টোবর) সকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বারিউড়া বাজারে হাইওয়ে রোডের উত্তর পার্শে  মানববন্ধন অনুষ্ঠিত হয়।  বারিউড়া উত্তর পাড়ার বাসিন্দা মুহাম্মদ আব্দুল কাদির মিয়ার ১৪ বছর বয়সী মেয়ে মিমের প্রতি নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানানো হয়।

‎

‎উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান মনসুর আহমেদ, অনুষ্ঠান পরিচালনা করেন নোয়াগাও ইউনিয়ন বাংলাদেশ জমায়েতে ইসলামির সেক্রেটারি মাওলানা আমিরুল হক মুন্সী,  বক্তব্য রাখেন বারিউড়া কাদেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সভাপতি সাইফুল ইসলাম (মিঠু  মাস্টার)   হাফেজ মুহাম্মদ আফসার, উপস্থিত ছিলেন সমাজ সেবক আলীআকবর সর্দার, বসির উদ্দিন বসু সর্দার, আব্দুস সালাম, আক্তার মিয়া, হুমায়ুন মিয়া, যোবায়ের মিয়া, আরিফুল হক মুন্সী, সহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ প্রমূখ। 

‎

‎মানববন্ধনে স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভুক্তভোগী শিশু ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

‎

‎পুলিশের তথ্যমতে, এ ঘটনায় বাহার ও নাইম নামে দুজনকে গ্রেপ্তাার করা হয়েছে। 

‎

‎মানববন্ধনের আয়োজক ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বারিউড়া এলাকার সর্বস্তরের সচেতন নাগরিক ও সাধারণ জনগণ।

‎

‎মানববন্ধনে অংশগ্রহণকারীদের দাবি, শিশু মিমের প্রতি সংঘটিত অপরাধের সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত সর্বোচ্চ শাস্তি  ফাসির রায় নিশ্চিত করতে হবে।

‎

‎এবিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ মনজুর কাদের ভুইঁয়ার সাথে ফোনে যোগাযোগ কর হলে,  তিনি জানান মামলা তদন্তাধীন রয়েছে,  দুইজ আসামী গ্রেফতার করা হয়েছে, বাকি আসামি গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।

‎

 

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম