ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

হাতিরঝিলে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জুন, ২০২৬,  4:59 PM

news image


রাজধানীর হাতিরঝিল লেকের পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় রাজউক জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শনিবার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রিয়াজুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জহিরুল ইসলাম, সদস্য (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) এরাদুল হক, প্রধান প্রকৌশলী (প্রকল্প ও ডিজাইন)

মোজাফফর উদ্দিন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাঈদ খন্দকার, রাজউক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি জাফর সাদেক এবং সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, হাতিরঝিল রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ নান্দনিক ও বিনোদনকেন্দ্র। এর পরিবেশগত ভারসাম্য ও সৌন্দর্য বজায় রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা জরুরি।

এ লক্ষ্যে শ্রমিক দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


পরে হাতিরঝিল লেক ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মসূচিতে রাজউক জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুল সংখ্যক শ্রমিক অংশ নেন।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম