ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

সৈয়দপুর—শুরু হলো স্থায়ী ডিভাইডার বসানো

#

নিজস্ব প্রতিবেদক

০৯ এপ্রিল, ২০২৬,  6:22 PM

news image


নীলফামারীর সৈয়দপুর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে প্রধান সড়কগুলোর প্রবেশমুখে স্থায়ী ডিভাইডার (বিভাজক) স্থাপনের কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে শহরের শহীদ তুলশীরাম সড়ক (দিনাজপুর রোড) এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এর আগে গত বছরের আগস্ট-সেপ্টেম্বরে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে পরীক্ষামূলকভাবে অস্থায়ী ডিভাইডার বসানো হয়েছিল। এতে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরে আসে এবং যানজট কিছুটা কমে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই এবার স্থায়ী ডিভাইডার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত সৈয়দপুর শহরে প্রতিদিন আশপাশের জেলা ও উপজেলার বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন প্রয়োজনে আসেন। তবে তুলনামূলকভাবে সংকীর্ণ সড়ক, অপরিকল্পিত নগরায়ণ এবং সড়ক দখল করে ব্যবসা পরিচালনার কারণে দীর্ঘদিন ধরেই শহরটিতে তীব্র যানজট লেগে থাকে। এতে শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হয়।

জানা যায়, শহরের যানজট নিরসনে পূর্বে একাধিক উদ্যোগ নেওয়া হলেও তা তেমন কার্যকর হয়নি। পরে ট্রাফিক পুলিশের উদ্যোগে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী ডিভাইডার বসানো হলে পরিস্থিতির উন্নতি ঘটে। সেই ধারাবাহিকতায় এবার স্থায়ী অবকাঠামো নির্মাণের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, শহরের শহীদ তুলশীরাম সড়কের নাটোর দইঘর সংলগ্ন এলাকায় অস্থায়ী ডিভাইডার অপসারণ করে স্টিলের স্থায়ী ডিভাইডার বসানোর কাজ চলছে। একটি বেসরকারি স্টিল কোম্পানির সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ট্রাফিক পুলিশ এ কাজে তদারকি করছে।

সৈয়দপুর ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. মাহফুজার আলম জানান, সীমিত জনবল নিয়ে শহরের যানজট নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল। অস্থায়ী ডিভাইডারের ইতিবাচক ফল পাওয়ায় স্থায়ী ডিভাইডার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসনের পরামর্শে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, স্থায়ী ডিভাইডার স্থাপনের ফলে শহরের যানজট উল্লেখযোগ্য হারে কমবে এবং সড়কে যানবাহন ও পথচারীদের চলাচল আরও স্বাচ্ছন্দ্যময় হবে। এ কাজে নগরবাসীর সহযোগিতাও কামনা করেন তিনি।









logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম