ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

সৈয়দপুরে ১৭০ শিক্ষার্থীর মাঝে উপকরণ বিতরণ,

#

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২৬,  1:08 PM

news image


নাজমুল হুদা : নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতে ১৭০ জনের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বেসরকারি উন্নয়ন সংস্থা ওব্যাট কানাডার অর্থায়নে পরিচালিত “ব্যাক টু স্কুল” কর্মসূচির আওতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।

সোমবার (২০ এপ্রিল) উপজেলার চাঁদনগর এলাকার ‘ব্যাক টু স্কুল’ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ইউনিফর্ম, জুতা, খাতা, কলম, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর ও স্কুল ব্যাগ তুলে দেওয়া হয়।

স্থানীয় সংগঠন সিপিইউ ফাউন্ডেশন কর্মসূচিটি বাস্তবায়ন করে। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি শিক্ষাবঞ্চিত শিশুদের সহায়তায় কাজ করে আসছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওব্যাট কানাডা বাংলাদেশের প্রতিনিধি মো. ইরফান আজম। তিনি বলেন, প্রান্তিক শিক্ষার্থীদের সহায়তায় এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মো. মেরাজ আলম, মোহাম্মদ জামিল হোসেন, মো. খুরশিদ আলম, মো. ফয়সালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা জানান, শিক্ষা উপকরণ প্রাপ্তির ফলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়বে এবং তাদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম