ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

সেবা পেলে মানুষ কৃপনতা করবে না বললেন অর্থ উপদেষ্টা

#

মোঃরাজিব উদ্ দৌলা চৌধুরী

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  2:45 PM

news image



  জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ আজ  আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম “ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম”। প্রধান অতিথি হিসেবে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এই উদ্যোগের শুভ উদ্বোধন করেন।

এই সিস্টেমের মাধ্যমে করদাতারা সহজেই ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ নিয়োগ, নিবন্ধন ও যাচাই করতে পারবেন। একই সঙ্গে প্রতিনিধিদের কার্যক্রম তদারকি, অনুমোদন ও তথ্যভাণ্ডার ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে। এর ফলে কর সেবা হবে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব।


উদ্বোধনী অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, "করদাতাদের ঝামেলাহীন সেবা নিশ্চিত করা আমাদের অঙ্গীকার। নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্ম কর প্রশাসনকে আরও গতিশীল করবে এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনবে।”

তিনি বলেন, সম্পূর্ন আমাদের দেশীয় আইটি স্পেশালিষ্টদের দিয়ে তৈরী এই টিআরএমএস সফটওয়্যারটি। এতে করে যে কেন সমস্যা সমাধানে তড়িৎ ব্যবস্থা নেয়া যাবে। ভবিষৎতে এই সফটওয়্যারটিকে আরো আধুনিকায় করার কথা উল্লেখ করেন।এপর্যন্ত ৬২৭১ জনকে সফটওয়্যারের আওতায় আনা হয়েছে।

এসময়,আয়কর আইনজীবি নেতৃবৃন্দ বলেন,১২,৫০০ আয়কর আইনজীবি নিবন্ধিত আছে,কিন্ত্ত তাদের বসার সংকুলান খুবই সীমিত,তা ১ হাজার বর্গফুট বরাদ্দের প্রস্তাব রাখেন এবং তা বিবেচনার জন্য রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অনুরোধ করেন।

তারা আয়কর আইনজীবিদের স্বীকৃতি প্রদানের জন্য চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে উপস্থিত বিটিএলএ, আইসিএমএবি,ও এফসিএসবি নেতৃবৃন্দসহ বিভিন্ন কর প্রতিনিধিরা এ উদ্যোগকে সময়োপযোগী ও কর ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যা দেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম