ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিদ্ধান্ত নেওয়ার আগে প্রবীণদের মতামত নেওয়া উচিত

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৫,  11:46 AM

news image


* আন্তর্জাতিক প্রবীণ দিবসে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেছেন, "প্রবীণদের অভিজ্ঞতা সমাজের অমূল্য সম্পদ। যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁদের মতামত নেওয়া উচিত।"

একটা অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সমাজব্যবস্থার মাধ্যমেই কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা সম্ভব,” বলেন তিনি।

আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৫ উপলক্ষে আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে জেলা প্রশাসন কার্যালয়ের হলরুমে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘ।

সভায় সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সরকারি দেবেন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ এন্তাজ আলী, অধ্যাপক উর্মিলা রায়, অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ও জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল বাতেন।

অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, প্রতিটি সরকারি দপ্তর ও হাসপাতালে প্রবীণদের অগ্রাধিকারভিত্তিক সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশনা প্রয়োজন।

জেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল বাতেন প্রবীণদের জন্য সরকারের বিভিন্ন সেবা ও সুবিধার কথা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খান কামাল বলেন, “আমরা একটু সম্মান চাই। আমাদের সম্মান করলে আপনারাও সম্মান পাবেন, কারণ একদিন আপনাদেরও প্রবীণ হতে হবে। তখন যেন কারও মুখাপেক্ষী না হতে হয়।”

আলোচনা সভার আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিতে জেলা প্রশাসকসহ প্রবীণ নাগরিকেরা অংশ নেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম