ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সরাইলে জমি নিয়ে বিরোধের জেরে মিজানুর রহমানকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১

#

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৬,  1:53 PM

news image



‎ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া দক্ষিণ-পশ্চিমপাড়ায় তিন শতক জমি দখলকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে মিজানুর রহমানকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার এমদাদুর রহমানের বিরুদ্ধে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব এলাকায় নিজ কর্মস্থল সোনালী পেপার মিলে ঘুমন্ত অবস্থায় এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।

‎

‎অভিযুক্ত এমদাদুর রহমান একই এলাকার হাজী ইমাম উদ্দিনের ছেলে। অন্যদিকে, আহত মিজানুর রহমান মরহুম বোরহান উদ্দিন ওরফে সোনাম উদ্দিনের বড় ছেলে।

‎

‎পরিবারের অভিযোগ, তিন শতক জমি দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এমদাদুর রহমান কর্মস্থলে ঘুমন্ত অবস্থায় মিজানুর রহমানের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলা কেটে হত্যার চেষ্টা করেন। ঘটনার দিনই রূপগঞ্জ থানা পুলিশ অভিযুক্ত এমদাদুর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

‎

‎এদিকে, বড় ভাইয়ের ওপর এমন হামলার খবর পেয়ে মরহুম বোরহান উদ্দিন ওরফে সোনাম উদ্দিনের মেজো ছেলে ও প্রবাসী আতিবুর রহমান দ্রুত রূপগঞ্জ থানায় উপস্থিত হন। সেখানে এমদাদুর রহমানকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানা গেছে।

‎

‎পরিবারের আরও অভিযোগ, ঘটনার পর থেকে হাজী ইমাম উদ্দিনের বড় ছেলে মোস্তাফিজুর রহমান, জিয়াউর রহমান, রাজিবুর রহমান, এমদাদুর রহমানের স্ত্রী মর্জিনা বেগমসহ সংশ্লিষ্ট কয়েকজন বিভিন্ন সময় তাঁদের পরিবারকে আবারও হত্যার হুমকি দিয়ে আসছেন। এ পরিস্থিতিতে নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।

‎

‎পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব হুমকির বিষয়ে সরাইল থানা ও রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

‎

‎

‎ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর দাবি,ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।।

‎

‎

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম