ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

সরকারের কাছে রক্ষিত টাকা তামাদি হয় না- চেয়ারম্যান এনবিআর

#

মোঃরাজিব উদ্ দৌলা চৌধুরী

৩১ মার্চ, ২০২৬,  2:19 PM

news image


 জাতীয় রাজস্ব বোর্ড আয়োজনে ২০২৬-২০২৭ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা আজ ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার রাজধানীর জাতীয় রাজস্ব ভবনের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মো: আব্দুর রহমান খান, সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড। 

তিনি অংশগ্রহণকারী প্রতিনিধিদের মূল্যবান মতামত ও সুপারিশকে আসন্ন বাজেট প্রণয়নে গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।

সভায় বিভিন্ন গণমাধ্যম ও সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এর মধ্যে ছিল Association of Television Channel Owner's (ATCO), Newspaper Owners Association of Bangladesh (NOAB), Economic Reporter's Forumসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

অংশগ্রহণকারীরা করনীতি সহজীকরণ

বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, মিডিয়া খাতের কর-সুবিধা বৃদ্ধি এবং রাজস্ব আহরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এছাড়া, ডিজিটাল অর্থনীতির বিকাশে সহায়ক কর কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে বলা হয়, সরকারের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে রাজস্ব আহরণ বৃদ্ধির পাশাপাশি করদাতাবান্ধব নীতি গ্রহণ করা হবে। 

তিনি গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকল স্টেকহোল্ডারের সঙ্গে সমন্বয় করে একটি বাস্তবমুখী ও অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন।

প্রাক-বাজেট আলোচনার এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে সভায় জানানো হয়

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম