ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হলেন ড. আবু ইউসূফ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৫,  12:14 PM

news image


সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মোহাম্মদ আবু ইউসুফ। ১৮ আগষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের  উপসচিব মোহাম্মদ  রফিকুল হক স্বাক্ষরিত  পত্রে এটি নিশ্চিত করা হয়েছে।

  এর আগে ড. মোহাম্মদ আবু ইউসুফ অর্থ মন্ত্রণালয়ের বাজেট ও মনিটরিং বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জানা যায়, নোয়াখালী  জেলার বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর গ্রামের এক সম্ভ্রান্ত  মুসলিম পরিবারে তিনি জন্ম গ্রহণ করেন ।

তিনি ১৫তম কাস্টমস ক্যাডারে চাকুরীতে যোগদান করেন। পরবর্তীতে ক্যাডার পরিবর্তন করে প্রশাসন ক্যাডারে চলে আসেন। পারিবারিক জীবনে তিনি  এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

সহধর্মিনী কর ক্যাডারের একজন কমিশনার। ড. মোহাম্মদ আবু ইউসুফ  এর বর্ণাঢ্যময় শিক্ষা জীবনে  উচ্চ মাধ্যমিকে কুমিল্লা বোর্ড থেকে ফার্স্টস্ট্যান্ড করেন।

পরবর্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স সমাপ্তির পর  অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি  ডিগ্রি অর্জন করেন। তিনি একজন সৎ ও স্বজ্জন কর্মকর্তা হিসেবে সর্বমহলে পরিচিত ও প্রশংসিত।




logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম