ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

শিবগঞ্জে বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিশীর লিফলেট বিতরণ

#

নাদিম হোসেন, চাপাই নবাবগঞ্জ

১৬ সেপ্টেম্বর, ২০২৫,  11:08 AM

news image




চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।


সোমবার বিকালে উপজেলার মোবারকপুর ইউনিয়নের টিকোরী বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ লিফলেট বিতরণ কর্মসূচি হয়। এতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা বেলাল ই বাকী ইদ্রিশী।

প্রধান অতিথির বক্তব্যে বেলাল ই বাকী ইদ্রিশী বলেন,

জনগণের প্রত্যাশা ও স্বপ্ন পূরণের অঙ্গীকার নিয়ে তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো ঘোষণা করেছেন, তা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপরেখা।

তিনি আরও আশা প্রকাশ করেন, এ কর্মসূচি দেশব্যাপী আন্দোলন-সংগ্রামে নতুন গতি সঞ্চার করবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মফিজ উদ্দিন মাস্টার, জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য নাজিব অদুদ ওমি, ছাত্রনেতা রিদয়সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম