ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নুরুল আমীনের মতবিনিময়

#

নিজস্ব প্রতিবেদক

০৭ অক্টোবর, ২০২৬,  11:51 AM

news image


রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মো. নুরুল আমীন প্রায় এক পক্ষকালব্যাপী সফর শেষে আজ ৪ অক্টোবর পীরগঞ্জে ফিরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি সরেজমিনে খোঁজ নিয়েছেন।

রোববার তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে হাসপাতালের সেবাসংক্রান্ত বিভিন্ন অভিযোগ, সমস্যা এবং জনসাধারণের প্রত্যাশার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাসুদ রানাসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন সংসদ সদস্য।

মতবিনিময়কালে হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবা প্রদান, রোগীদের বিভিন্ন সমস্যা, চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি এবং উত্থাপিত বিভিন্ন অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় উঠে আসা সমস্যা ও অভিযোগগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণকে আরও কার্যকর, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন সংসদ সদস্য মাওলানা মো. নুরুল আমীন।

তিনি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। পীরগঞ্জের মানুষ যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাঙ্ক্ষিত ও মানসম্মত চিকিৎসাসেবা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম