ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাতের অন্ধকারে পুকুর থেকে সাড়ে ৯ লাখ টাকার মাছ চুরি

#

নিজস্ব প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০২৫,  10:37 PM

news image


চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় রাতের অন্ধকারে একটি পুকুর থেকে মাছ চুরি করেছে দুর্বৃত্তরা। এতে ৫ জন মাছচাষীর প্রায় ০৯ লাখ ৬০ হাজার টাকার মাছ চুরি হয়েছে বলে জানান মৎস্যজীবীরা।

সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা টংপাড়া এলাকায় বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে এই মাছ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্ত মাছ চাষীরা। 

স্থানীয় বাসিন্দা, প্রত্যক্ষদর্শী, ক্ষতিগ্রস্ত মাছ চাষী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোর ৬টার দিকে আব্দুল মালেক নামের এক কৃষক জমি দেখতে গিয়ে পুকুরের পাড়ে মাছ পড়ে থাকতে দেখেন।

এসময় তিনি খবর দেন মাছচাষীদের। পরে স্থানীয় বাসিন্দা ও মাছ চাষীরা পুকুর পাড়ে গিয়ে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা জীবন্ত মাছ উদ্বার করে। এমনকি পুকুরে মাছ মারা ও পরিবহন করে বাজারজাত করার আলামত দেখতে পান। 

জানা যায়, গত কয়েক বছর ধরে স্থানীয় ৫ মৎস্যজীবী প্রায় ১৮ বিঘা আয়তনের পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। পুকুরে মাছ চাষ করতে গিয়ে প্রায় ৫০ লাখ টাকা বিনিয়োগ করেছিলন তারা।

মাছ চুরির জন্য পুকুর পাড়ে থাকা ১০-১২টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারকে দায়ী করছেন মাছ চাষীরা। ঘটনার পর ১৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

 

মাছ চাষী আব্দুল খালেক, মো. সোহেল ও মাসুম আলী বলেন, সকালে হঠাৎ করেই স্থানীয় এক কৃষকের ফোনকলে জানতে পেরে পুকুর পাড়ে আসি।

এসে দেখি পুকুরের বিভিন্ন অংশের পাড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়প আছে মাছ। তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালেও অভিযোগ না পেলে ঘটনাস্থলে আসবে না বলে জানায় আমনুরা তদন্ত কেন্দ্রের পুলিশ কর্মকর্তারা।

এমন অবস্থায় আমরা অসহায় হয়ে পড়েছি, ধারদেনা ও ঋণ করে মাছ চাষ করছিলাম। এখন ৫ মাছ চাষী পথে বসার উপক্রম হয়েছি। 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, মাছ চুরির ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম