ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজে নিয়োগে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

১০ নভেম্বর, ২০২৫,  2:30 PM

news image


কলাপাড়া  মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম, জাল সনদ ব্যবহার ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বেসরকারি আমলে নিবন্ধন সনদ ছাড়াই সাতজন শিক্ষককে নিয়োগ দেয়া হয়।

অভিযোগে বলা হয়েছে, ওই সময় নিবন্ধনবিহীন অবস্থায় নুরুন্নেসা (যুক্তিবিদ্যা), জসিম উদ্দিন সোহেল (বাংলা), সাগর আহমেদ (রাষ্ট্রবিজ্ঞান), খাদিজা আক্তার (রাষ্ট্রবিজ্ঞান), ফয়সাল (হিসাববিজ্ঞান) ও সাবরিনা (ইংরেজি) নামের শিক্ষকদের নিয়োগ দেয়া হয়।

অর্থনীতি বিভাগের গিয়াস উদ্দিন নামের এক শিক্ষক পাঁচ লাখ টাকার বিনিময়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে অবৈধভাবে সরকারি বেতন উত্তোলন করেছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া সাগর মাহমুদ নামে এক শিক্ষক এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে জাল সনদ ব্যবহার করেছেন। অভিযোগ অনুযায়ী, তিনি নিজের ভাই রাফসান মাহমুদের স্থলে পরীক্ষা দিয়ে সার্টিফিকেট সংগ্রহ করেন।

অভিযোগে আরও বলা হয়েছে, অধ্যক্ষ ড. ফাতিমা হেরেন যোগদানের পর থেকে ১০টি কমিটিতে একই নাম ব্যবহার করে প্রায় ৯২ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে। বিএনপি’র নাম ব্যবহার করে কয়েকজন শিক্ষক সাধারণ শিক্ষকদের কাছ থেকে গোপনে চাঁদা আদায়ের অভিযোগও পাওয়া গেছে।

স্থানীয় শিক্ষক ও সচেতন মহল 

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম