ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুলাদীতে বিএনপির দুই গ্রুপের কোন্দল চরমে

#

মুলাদী প্রতিনিধি:

০৮ সেপ্টেম্বর, ২০২৫,  8:19 PM

news image


*  উত্তাপ ছড়াচ্ছে  সামাজিক যোগাযোগ মাধ্যমে 

 * হতাশা তৃণমূলে


মুলাদী উপজেলা বিএনপিতে অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একাধিক কর্মসূচিকে ঘিরে স্পষ্ট হয়ে উঠেছে গ্রুপিং ও পারস্পরিক বিদ্বেষ। এই দ্বন্দ্ব এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্য আকার ধারণ করেছে, যা সংঘাতের আশঙ্কা তৈরি করেছে বলে মনে করছেন তৃণমূলের নেতাকর্মীরা।

দলীয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিনের নেতৃত্বে গঠিত মুলাদী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি এখন দুই ভাগে বিভক্ত। একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন আহ্বায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ এবং সদস্য সচিব কাজী কামাল হোসেন। অপরপক্ষের নেতৃত্বে রয়েছেন যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি সিহাব উদ্দিন পেশকার, অ্যাড. তরিকুল ইসলাম দিপু, জাহাঙ্গীর হোসেন কবিরাজ, সায়লা সারমিন মিমু, আলমগীর হোসেন সিকদার ও ব্যবসায়ী সাঈদ আহমেদ।

দুই গ্রুপই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক কর্মসূচির আয়োজন করে নিজেদের অবস্থান জানান দিয়েছে। পাশাপাশি সামাজিক মাধ্যমে একে অপরের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি ও ঘর দখল, অস্বাভাবিক হারে সম্পদ অর্জনের অভিযোগসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনেছে। এমনকি কেউ কেউ অতীতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির কর্মসূচিতে অংশ নিয়েছে এমন ছবি ও তথ্যও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে।

এমন অবস্থায় মুলাদী, যা একসময় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, সেখানে দলীয় ঐক্যের সংকট ও নেতৃত্বের বিভাজন তৃণমূল নেতাকর্মীদের মাঝে গভীর হতাশার জন্ম দিয়েছে।

স্থানীয় ত্যাগী নেতাদের মতে, দলের সংকটময় এই সময়ে ঐক্যবদ্ধ না হয়ে প্রকাশ্যে দ্বন্দ্বে লিপ্ত হওয়া ভবিষ্যতের জন্য অশনি সংকেত।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম