ঢাকা ০৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রিমিয়ার ব্যাংকের জালিয়াতিতে সংকটে ২৬ পোশাক কারখানা ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন কিশোর গ্যাংয়ের নিয়ন্ত্রণে মাদক পতিতা ব্যবসা : হাজারীবাগে কয়েকজন গ্রেফতার পুলিশ সপ্তাহ শুরু আগামীকাল অভয়নগর উপজেলা সমিতি, ঢাকা'র আত্মপ্রকাশ হাবিব বেপারী মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত *আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ* বগুড়া জার্নালিস্ট ফোরাম এর নয়া কমিটি ফেরদৌস মামুন সভাপতি, সুমন প্রামাণিক সাধারণ সম্পাদক কাজলকে ৫৯নং ওয়ার্ড কাউন্সিলর হিসেবে পেতে মরিয়া - ৫৯নং ওয়ার্ডবাসী উন্নয়নশীল, নিরাপদ ২নং ওয়ার্ড গড়তে- কাউন্সিলর হিসাবে’ ইকবাল এর- বিকল্প নাই : এলাকাবাসি

মানিকগঞ্জ–৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জনের ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৬,  7:12 PM

news image


মানিকগঞ্জ–৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রফিকুল ইসলাম খান (ড. রফিক) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ ঘোষণা দেন। তাঁর নির্বাচনী প্রতীক মোটরসাইকেল।

রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, সুষ্ঠু ও সমতাপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে ভোটারদের মধ্যে ভয়ভীতি ও সংশয় তৈরি হয়েছে।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে তিনি এবং আরও কয়েকজন প্রার্থী বিভিন্ন সময়ে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন এবং বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেছেন। তবে এখন পর্যন্ত এসব বিষয়ে কোনো প্রতিকার বা দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “ভোটারদের মধ্যে ভয়ভীতি ও সংশয় দূর করা এবং নির্বাচনের মাঠে সমতা ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।

এই নির্বাচন একটি প্রহসনে পরিণত হয়েছে। আমি প্রহসনের এই নির্বাচনের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই না। তাই নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা থেকেই তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

তাঁদের মতে, প্রতীক বরাদ্দের পর রফিকুল ইসলাম খান প্রতিটি ইউনিয়নে নির্বাচনী ক্যাম্প স্থাপন করতে পারেননি। প্রচার-প্রচারণায় তাঁর কর্মী-সমর্থকের উপস্থিতিও সীমিত। এমনকি পোলিং এজেন্ট দেওয়ার সক্ষমতাও তাঁর নেই।

এ অবস্থায় নির্বাচন বর্জনের মাধ্যমে তিনি নিজের অবস্থান রক্ষার চেষ্টা করছেন এবং নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম