ঢাকা ০৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ন্যূনতম মজুরির দাবিতে ফের উত্তপ্ত আশুলিয়া: শ্রমিক-পুলিশ সংঘর্ষ , কারখানা ছুটি দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য

ন্যূনতম মজুরির দাবিতে ফের উত্তপ্ত আশুলিয়া: শ্রমিক-পুলিশ সংঘর্ষ , কারখানা ছুটি

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৬,  8:29 PM

news image



ক্রাইম রিপোর্টার, রানা হামিদ শেখ: 


ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে ঢাকার উপকণ্ঠ শিল্পাঞ্চল আশুলিয়ায় টানা তৃতীয় দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন পোশাক শ্রমিকরা। 


সোমবার (২ নভেম্বর) সকালে আন্দোলনের একপর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।


প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার পর থেকে শ্রমিকরা আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর ও নিশ্চিন্তপুর এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী বাজার এলাকায় জড়ো হতে থাকেন। তারা প্রথমে অনন্ত গার্মেন্টসের সামনে এসে একত্রিত হন এবং পরে হামীম গ্রুপের কারখানার সামনে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ব্যাপক উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।


নবীনগর-চন্দ্রা মহাসড়কের জিরানী বাজার এলাকায় শ্রমিকরা দীর্ঘ সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকলে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের হটিয়ে দেয়। এতে ওই মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত ও স্তব্ধ হয়ে পড়ে।


সংঘর্ষের পর পর অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও সার্বিক নিরাপত্তায় বাইপাইল ও আশুলিয়া এলাকার অধিকাংশ পোশাক কারখানায় আজকের মতো সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।


আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে শিল্প পুলিশ-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড ইন্টেল) শোয়েব আহম্মেদ জানান, "পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সতর্ক অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নিরাপত্তা জোরদারে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।"


শেষ খবর পাওয়া পর্যন্ত, ঘটনার পর থেকে আশুলিয়া ও জিরানী বাজার এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ ও শ্রমিকরা মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মুখোমুখি অবস্থানে থাকলেও এখন পর্যন্ত এই সংঘর্ষে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম