ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

মানিকগঞ্জে দেশীয় অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুন, ২০২৬,  4:28 PM

news image


সিপন আহমেদ, মানিকগঞ্জ


মানিকগঞ্জের শিবালয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি পিকআপসহ আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা চারটি রামদা, দুটি কাটার, একটি হাসুয়া ও একটি পিকআপ জব্দ করা হয়েছে। তবে অভিযানের সময় চক্রটির আরও দুই থেকে তিন সদস্য পালিয়ে যেতে সক্ষম হন।


গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যশোরের আবুল হোসেন (৪০), গাজীপুরের এরশাদ ওরফে এরশাদুল (৪৩), রাজবাড়ীর হামিদুল বিশ্বাস (৩৭), ঝিনাইদহের আবুল কালাম (২৬) এবং নওগাঁর শাহাবুর রহমান ওরফে শাকিল (৩১)। তাঁদের মধ্যে কয়েকজন বর্তমানে গাজীপুর ও আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।


ডিবি পুলিশ জানায়, সোমবার (২৯ জুন) ভোরে  শিবালয় উপজেলার ধুতরাবাড়ী এলাকার ৪ নম্বর ফেরিঘাটে অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি পিকআপ থামিয়ে তল্লাশির চেষ্টা করলে সেটি পালানোর উদ্দেশ্যে পুলিশি মাইক্রোবাসসহ সড়কে থাকা কয়েকটি যানবাহনে ধাক্কা দেয়। পরে ফেরিতে ওঠার চেষ্টা করলে পল্টুনের ওপর গাড়িটি আটকে যায়। এ সময় পিকআপে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে আটক করা হয়। চক্রটির আরও দুই থেকে তিন সদস্য পালিয়ে যান।


পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির উদ্দেশ্যে বিভিন্ন এলাকা থেকে একত্রিত হওয়ার কথা স্বীকার করেছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে পিকআপের ড্রাইভারের আসনের নিচ থেকে চারটি রামদা, দুটি কাটার, একটি হাসুয়া এবং পিকআপটি জব্দ করা হয়।


ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আবুল হোসেনের বিরুদ্ধে দুটি এবং এরশাদ, হামিদুল বিশ্বাস ও আবুল কালামের বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।


এ ঘটনায় শিবালয় থানায় মামলা দায়ের করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম