ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান এমপি শাহজাহান

#

নিজস্ব প্রতিবেদক

১৬ আগস্ট, ২০২৬,  8:46 PM

news image


নোয়াখালী সংবাদদাতা: মাদকমুক্ত সমাজ গড়তে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃত্ব, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান।

এছাড়াও তিনি বলেন,মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না একটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকেও বিপদের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান হবে স্পষ্ট ও কঠোর।

কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পরিচয় বিবেচনা না করে মাদক ব্যবসা ও মাদক বিস্তারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। যারা তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে, তাদের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে হবে।তিনি আরও বলেন, দেশের তরুণ সমাজই ভবিষ্যতের শক্তি।

মাদকের ভয়াবহতা থেকে তরুণদের রক্ষা করতে পরিবারকে আরও সচেতন হতে হবে। সন্তানদের সঙ্গে অভিভাবকদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি এবং তাদের চলাফেরা ও মানসিক অবস্থার বিষয়ে খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি মাদক সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনানুগ ব্যবস্থা নেওয়া জোর দাবি জানান।মাদকাসক্ত ব্যক্তি ও ব্যবসায়ী যে দলেরই হোক  কোনো সুপারিশ এবং ছাড় না দেওয়ায় আহ্বান জানান আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি।

রবিবার(১৬) আগস্ট দুপুরে নোয়াখালী সুধারাম থানা ও নোয়াখালী পৌরসভার ১,২,৩ ওয়ার্ডের নাগরিক সমাজের আয়োজনে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার  এনএম নাসিরউদ্দিন,সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলামসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম