ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

#

জাহাঙ্গীর আলম ময়মনসিংহ

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  8:29 PM

news image


  


ময়মনসিংহের ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা ভালুকা সরকারি কলেজ মাঠে এক বিশাল সমাবেশে যোগ দেন।


সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোর্শেদ আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু।


সমাবেশ শেষে জাকির হোসেন বাবলুর নেতৃত্বে প্রায় এক কিলোমিটার দীর্ঘ বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ভালুকা পৌর শহরের প্রধান সড়ক ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।


এসময় উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, সালাহ উদ্দিন আহমেদ, আলহাজ্ব শহিদুল ইসলাম, মজিবুর রহমান মজু, 

স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সদস্য আলহাজ্ব মোঃ মোস্তাফিজুর রহমান মামুন, 

,ময়মনসিংহ  (দঃ) জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু সাঈদ জুয়েল। 

যুবদল নেতা শামীম আহমেদ,  শরিফ আহমেদ মন্ডল সোহাগ রানা।  

ছাত্রদল নেতা মাহমুদুল হাসান মানিক  সাখাওয়াত পাঠানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম