ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

বিদায়ী ম্যাচে রাসেলের ব্যাটে ঝড়, তবুও হারল দল

#

স্পোর্টস ডেস্ক

২৪ জুলাই, ২০২৫,  2:03 PM

news image

ঘোষণা এসেছিল আগেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি খেলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়ে রেখেছিলেন আন্দ্রে রাসেল। বিদায়বেলায় ব্যাট হাতে ঝড় তুললেও দলের জয় দিয়ে শেষটা রাঙাতে পারলেন না। 
পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৭২ রানের সংগ্রহ পেয়েছিল। ২৮ বল হাতে রেখেই ৮ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ক্যারিয়ারের শেষ ম্যাচে ১৫ বলে ৩৬ রান করেন রাসেল।
আজ (বুধবার) কিংস্টনে টস হেরে শুরুতে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের শুরুটা খারাপ ছিল না। হোপকে সাথে নিয়ে ব্রেন্ডন কিং গড়েন ৪৮ বলে ৬৩ রানের জুটি। ৩৬ বলে ৫১ রান করে আউট হন কিং। 
৬৩ রানে উদ্বোধনী জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ১৩ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন হোপ। নিজের আন্তর্জাতিক শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমে ঝড় তুলেছেন রাসেল। করেন ১৫ বলে ৩৬ রান। ২৪০ স্ট্রাইকরেটের ইনিংসে তিনি হাঁকান দুইটি চার ও চারটি ছক্কা। মোটি খেলেন ৯ বলে ১৮ রানের ইনিংস। ৮ উইকেটে ১৭২ রানের পুঁজি গড়ে ক্যারিবীয়রা। 
অস্ট্রেলিয়ার হয়ে উদ্বোধনীতে নেমে আবারও ব্যর্থ হলেন ম্যাক্সওয়েল। ১০ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন। অধিনায়ক মিচেল মার্শও সতীর্থের দেখানো পথে হাঁটলেন। ১৭ বলে ২১ রান করেন মার্শ। দলীয় ফিফটির আগেই দুই ওপেনারকে হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া।
এরপর দলের হাল ধরেন জস ইংলিস ও ক্যামেরন গ্রিন। গ্রিন ধীরে খেললেও ঝড়ো গতিতে খেলতে থাকেন ইংলিস। মাত্র ২২ বলে হাফ-সেঞ্চুরি হাঁকান ইংলিস। অস্ট্রেলিয়ার জন্যও ম্যাচটা সহজ হয়ে যায় একটা সময়। তৃতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন ইংলিস ও গ্রিন জুটি। ইংলিস ৩৩ বলে ৭৮ রানের টর্নেডো ইনিংস খেলেন। গ্রিন করেন ৩২ বলে ৫৬ রান। 

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম