ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন বিতর্কে গণপূর্তের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব প্রশিক্ষণের মান নিশ্চিত ও প্রশিক্ষণার্থী পুনরাবৃত্তি রোধে সমন্বিত তথ্যব্যবস্থার ওপর গুরুত্ব টেন্ডারের প্রমাণ নেই:তদন্ত প্রতিবেদনও গোপন হাসানুজ্জামান এর বিরুদ্ধে দূর্নীতির বড় অভিযোগ বনার্তদের মাঝে বৃহত্তর নোয়াখালী কল্যাণ সমিতির ত্রান বিতরণ বিএসইসি (মার্জিন) বিধিমালা, ২০২৫ সংশোধনের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ডিবিএ পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ বাংলার ভেনিস বরিশালে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপিকে সুস্বাগতম শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘোষণা: বিচারিক জবাবদিহিতা ও আঞ্চলিক ভূ-রাজনীতি

কাশিমপুর থানা প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সভাপতি হাসান, সাধারণ সম্পাদক জামাল

#

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২৬,  4:21 PM

news image



* নির্বাচন ২০২৬-২০২৭ কমিটি গঠন, অভিজ্ঞ নেতৃত্বে এগোতে চায় সংগঠন


গাজীপুর মহানগরের কাশিমপুরে কর্মরত সাংবাদিকদের সংগঠন কাশিমপুর থানা প্রেসক্লাব-এর দ্বি-বার্ষিক নির্বাচনে ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

গত ২৭ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

এতে সভাপতি পদে টানা দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন মোঃ হাসান সরকার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জামাল আহমেদ প্রধানিয়া ।

জানা গেছে, নবনির্বাচিত সভাপতি মোঃ হাসান সরকার বর্তমানে বাংলা টিভি-এর কাশিমপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পাশাপাশি তিনি দৈনিক লাখো কন্ঠ পত্রিকার কাশিমপুর-কোনাবাড়ি প্রতিনিধি  ও দৈনিক কালের ছবি পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদনের সঙ্গে যুক্ত। 

তিনি পূর্বে কাশিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। গত মেয়াদেও তিনি কাশিমপুর থানা প্রেসক্লাবের সভাপতি ছিলেন। ধারাবাহিক নেতৃত্ব, সংগঠনিক দক্ষতা ও পেশাগত সক্রিয়তার কারণে সদস্যদের আস্থায় তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হন।

অপরদিকে, সাধারণ সম্পাদক নির্বাচিত মোঃ জামাল আহমেদ প্রধানিয়া এর আগে সংগঠনের কোষাধ্যক্ষ ছিলেন। তিনি চ্যানেল এস-এর কাশিমপুর প্রতিনিধি এবং দৈনিক জনবাণী পত্রিকায় কর্মরত রয়েছেন।

সংগঠনের আর্থিক ও সাংগঠনিক কার্যক্রমে পূর্বের অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এবার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ আরিফুল ইসলাম খান শাহীন। সহ-সভাপতি পদে রয়েছেন মোঃ মারুফ হোসেন ও মোঃ বাশার, যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত পেয়েছেন মোঃ সাহাজউদ্দিন সুমন ও মোঃ রবিউল ইসলাম। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ হাসমত ও মোঃ ইউসুফ আহমেদ তুষার।

দপ্তর সম্পাদক মোঃ বিপ্লব হোসেন ফারুক, অর্থ সম্পাদক সুকুমার রায় শুভ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আরমান হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ আবুল রহিম, তথ্য ও আইন বিষয়ক সম্পাদক আল মনছুর এবং মহিলা বিষয়ক সম্পাদিকা মানছুরা নির্বাচিত হয়েছেন। 

কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জসিম উদ্দিন ও মোঃ শাকিল আহমেদ সুমন।


নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার এম. তুষারী, সদস্য সচিব/নির্বাচন কমিশনার মোঃ ইউসুফ আলী খান এবং আহ্বায়ক/নির্বাচন কমিশনার মোঃ আরিফুল ইসলাম খান শাহীন। কমিশনের তত্ত্বাবধানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়।


নবনির্বাচিত সভাপতি মোঃ হাসান সরকার বলেন, “পেশাদার সাংবাদিকতা চর্চা, সংগঠনের ঐক্য সুদৃঢ় করা এবং সদস্যদের অধিকার রক্ষায় আমরা অঙ্গীকারবদ্ধ।” সাধারণ সম্পাদক মোঃ জামাল আহমেদ প্রধানিয়া জানান, “জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে দায়িত্বশীল সংবাদ পরিবেশন ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।”

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম