ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

পীরগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

#

মিজানুর রহমান রংপুর

০৩ সেপ্টেম্বর, ২০২৫,  10:43 PM

news image



মোঃমিজানুর  রহমান রংপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ পরিবেশে দিবসটি পালিত হয়েছে। জাতীয় রাজনীতির অন্যতম পুরোধা এই দলটির প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর থেকে পীরগঞ্জ পৌরসভা এলাকাজুড়ে দেখা যায় উৎসবমুখর দৃশ্য।

দিবসটি পালনের জন্য বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করে। কেন্দ্রীয় ঘোষিত সময় অনুযায়ী, বুধবার বেলা ২টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও, তার অনেক আগেই উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মীরা বাদ্যযন্ত্রসহ বর্ণাঢ্য মিছিল নিয়ে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে শুরু করেন।

প্রচণ্ড গরম উপেক্ষা করে মানুষের ঢল নামে শহরে। মিছিলের আওয়াজে মুখরিত হয়ে ওঠে পৌরসভা এলাকার প্রধান সড়কগুলো। একপর্যায়ে পুরো পীরগঞ্জ শহর যেন পরিণত হয় মিছিলের নগরীতে—রাস্তায় দাঁড়ানোর জায়গা থাকেনি। নেতাকর্মীদের হাতে ছিল দলীয় পতাকা, পোস্টার, ফেস্টুন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম