ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

নড়াইলের লোহাগড়া পৌর ১ নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত

#

নড়াইল প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২৫,  7:21 PM

news image


নড়াইলের লোহাগড়া পৌর সভার ১ নং ওয়ার্ড বিএনপি ও তার সহযোগি সংগঠনের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে লোহাগড়া শ্মশান ঘাটে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন ১ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি গাজী আকিদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম। 


পৌর সভার ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সভাপতি মোঃ মিলু শরিফ, সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, নড়াইল জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব এনামুল কবির চন্দন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্যা আকিদুল ইসলাম,

সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস কে মিন্টু প্রমুখ।


এছাড়াও কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ওলিয়ার রহমান, পৌর বিএনপি মহিলা দলের সাবেক সভাপতি খালদা জামান, উপজেলার মল্লিকপুর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ লায়েক মৃধাসহ বিএনপি ও তার সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম