ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নতুন প্রজন্মকে ৩ গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল সম্পর্কে জানতে হবে: ব্যারিস্টার অমি

#

রহমাতুল্লাহ শিশির

০৯ সেপ্টেম্বর, ২০২৫,  9:04 AM

news image


ঢাকা জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার অমি বলেছেন, দেশের নতুন প্রজন্মকে বাংলাদেশের তিনটি গুরুত্বপূর্ণ ক্রান্তিকাল সম্পর্কে জানতে হবে।


সোববার (৮ সেপ্টেম্বর) সোনাকান্দা উচ্চ বিদ্যালয় আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।


অমি বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রান্তিকাল ছিল স্বাধীনতা যুদ্ধ। সেই যুদ্ধে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যা অন্য কোনো নেতা দেননি।


তিনি বলেন, এরপর, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণ জিয়াউর রহমানকে ক্ষমতায় বসায়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া দেশের হাল ধরেন।


তিনি আরও বলেন, বর্তমানে দেশের হাল ধরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশের প্রতিটি স্তরের মানুষকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ করেছেন।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য দেন জাতীয় বীর সাবেক ডাকসুর ভিপি, ৯০ এর গণঅভ্যুত্থানের মহানায়ক, সাবেক মন্ত্রী জননেতা আমান উল্লাহ আমান। 


সোনাকান্দা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো: হারুন অর রশিদের সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম