ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

দেশের জন্য কাজ করবে বিএনপি: ব্যারিস্টার অমি

#

রহমাতুল্লাহ শিশির

০১ অক্টোবর, ২০২৫,  5:14 PM

news image



ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জনতার এমপি ব্যারিস্টার অমি বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় এলে কেরানীগঞ্জসহ সারাদেশে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে পরিকল্পিতভাবে কাজ করবে।


মঙ্গলবার (০১ অক্টোবর) বিকেল ৪ টায় কেরানীগঞ্জের বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


ব্যারিস্টার অমি বলেন, “বিএনপি দেশের আমূল পরিবর্তনে বিশ্বাসী। আমরা এমন একটি রাষ্ট্র গড়তে চাই, যেখানে নগরজীবনের সুফল সব শ্রেণি-পেশার মানুষ সমভাবে ভোগ করতে পারবেন। এজন্য জরুরি ভিত্তিতে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন।”


তিনি আরও বলেন, “আমরা ক্ষমতায় গেলে যেখানে এখনো গ্যাস সংযোগ নেই, সেখানে গ্যাস সরবরাহ নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।”


দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ব্যারিস্টার অমি বলেন, “সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখতে হবে। বিএনপি তার ঘোষিত ৩১ দফা রূপরেখার ভিত্তিতে দেশ পরিচালনা করে একটি টেকসই অর্থনৈতিক ভিত্তি গড়ে তুলতে চায়।”


দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান, কেরানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম, নাজিমউদ্দিন নাজিম, ইসমাঈল হোসেন জাকির,

রেজাউল করিম জুয়েল, কৃষক দলের মতিন আহমেদ, মনিরুজ্জামান মনির, জাহিদুর রহমান জাহিদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম