ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির — আমান উল্লাহ আমান

#

রহমাতুল্লাহ শিশির

০১ অক্টোবর, ২০২৫,  10:58 AM

news image

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতি, সহাবস্থান ও গণতন্ত্রের দেশ।”


মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকাল থেকে গভীর রাত পর্যন্ত কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন সার্বজনীন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, “বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতিতে বিশ্বাস করে। আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান—সব ধর্মের মানুষ মিলেমিশে একসঙ্গে বসবাস করি। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় বিশ্বাস করে বিএনপি।”


আগামী জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মনোনীত প্রার্থী ব্যারিস্টার অমির পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমান বলেন, “শুধু সরকারের পরিবর্তন নয়, একটি গণতান্ত্রিক, সম্প্রীতিময় রাষ্ট্র গঠনের লক্ষ্যেই বিএনপি এগিয়ে চলেছে।”


আমান বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তবে তার দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে বিএনপি ও অঙ্গসংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় গণতন্ত্রকামী জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে পরাজিত করা হবে।”


হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসব। উৎসব মানুষে মানুষে সৌহার্দ্যের বার্তা দেয়, বিভাজন নয়। ধর্ম আলাদা হতে পারে, কিন্তু আমাদের জাতিসত্তা এক—আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের আসল পরিচয়।”


তিনি আরও বলেন, “শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বিভাজনের রাজনীতি করেছেন। কিন্তু আমরা বিভাজনের নয়, ঐক্যের বাংলাদেশ চাই। সব ধর্মের মানুষ একসঙ্গে কাজ করছে বলেই দেশের সব ষড়যন্ত্র নস্যাৎ করা সম্ভব হয়েছে।”


পূজা পরিদর্শনের সময় আমান উল্লাহ আমান কেরানীগঞ্জ উপজেলার তারানগর, কলাতিয়া, হযরতপুর সহ একাধিক দুর্গামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজার আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন।


এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সংগঠিক সম্পাদক ব্যারিস্টার অমি, কেরানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামিম হোসেন, মনিরুজ্জামান মনিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম