ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাকায় প্রাইভেটকারের ভেতর মিলল দুই লাশ

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৫,  5:07 PM

news image

রাজধানীর মালিবাগে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের বেজমেন্টে পার্কিং করা একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করছে আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা।

সোমবার (১১ আগস্ট) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

নিহত দুজনের মধ্যে একজনের নাম জাকির হোসেন, আরেকজনের নাম মিজান। এর মধ্যে জাকির প্রাইভেটকারচালক।

ডিসি মাসুদ আলম বলেন, সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের বেজমেন্টে পার্কিং করা অবস্থায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাইভেটকার মালিককে পাওয়া গেছে। মালিকের কাছ থেকে তাদের নাম জানা গেছে। এছাড়া তাদের মৃত্যু হয়েছে কীভাবে বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম