ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

কেরানীগঞ্জে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

#

মজিবুর রহমান কেরাণীগঞ্জ

০৪ সেপ্টেম্বর, ২০২৫,  1:03 PM

news image



বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির উদ্যোগে  একটি বিশাল বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ঢাকা জেলার বিএনপি'র সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির নেতৃত্বে এই র‍্যালিটিতে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার  নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার পোস্টার ফেস্টুন নিয়ে রংবেরঙের পোশাক পরে অংশগ্রহণ করে। 

নেতাকর্মীরা বাদ্যের  তালে তালে বিভিন্ন স্লোগান  দিয়ে র‍্যালিটি মাতিয়ে রাখে। র‍্যালিটি বামুন সুর মাঠ থেকে বিকেলে  বের হয়ে নেকরোজবাগ মাঠে গিয়ে শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক  ব্যারিস্টার ইরফান ইবনে আমান 

অমি বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য, ভোটাধিকারের জন্য আমরা দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করবে ইনশাল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান,

সহসভাপতি রুহুল আমিন, নাজিম উদ্দিন, মোহাম্মদ মোজাম্মেল হক,  সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, সিনিয়র যুগ্ন সম্পাদক মনিরুল হক মনির, বিএনপি নেতা শামসুল হক লিটন, সেলিম রেজা, আরিফুর রহমান মিন্টু, যুবদল নেতা আসাদুজ্জামান রিপন, স্বেচ্ছাসেবক দল নেতা ওয়ালী উল্লাহ সেলিম, শ্রমিকদন নেতা আব্দুল জলিল প্রমূখ।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম