ঢাকা ১৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
পৌর করের বিনিময়ে কাদামাটির রাস্তা :আক্ষেপ নিয়ে উন্নয়নের অপেক্ষায় দেবব্রত গপি স্যার, মামুন নন্দ ঘোষরা গুণগত পণ্য ও আস্থার সম্পর্ক গড়তে নোভেরা পেইন্টসের মতবিনিময় সভা নীলফামারী জেলা পুলিশে যুক্ত হচ্ছে আধুনিক ‘সাইবার সেল হাতিরঝিলে পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন বাজেটে জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব আহরণে ভারসাম্য নিয়ে তামাক খাতে নতুন কর কাঠামোর প্রস্তাব প্রান্তিক ব্যবসায় ভ্যাট কাঠামো চালু হচ্ছে ন্যূনতম ১ হাজার, সর্বোচ্চ ১০ হাজার দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এলপিজিতে পূর্ণ ভ্যাট অব্যাহতির প্রস্তাব, স্বস্তি ফিরতে পারে কোটি গ্রাহকের ঘরে সরকারি চাকরিতে বয়স সীমা তুলে দেয়ার চিন্তা করছে সরকার আলহাজ্ব ফিরোজ মাস্টার সাহেবের স্মরণে স্মরনসভা ও দোয়া মাহফিল

কিছুদল ভারতীয় স্বার্থ রক্ষায় পিআর এর কথা বলছে

#

নাদিম হোসেন, চাপাই নবাবগঞ্জ

১৯ সেপ্টেম্বর, ২০২৫,  3:07 PM

news image



 যারা  পিআর পদ্ধতিতে নির্বাচন দাবি করছে, তারা মূলত ভারতীয় এজেন্ডা বাস্তবায়নের ষড়যন্ত্রে লিপ্ত। দেশের মানুষ এই দেশদ্রোহীদের পদ্ধতি কোনোভাবেই মেনে নেবে না। 

বর্তমান সরকার যে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সেই তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোট দেবে এবং নির্বাচন হবে। দেশদ্রোহীদের পিআর ষড়যন্ত্র কোনো কাজে আসবে না। যারা আজ পিআর দাবি করছে, তারা গত ১৭ বছর মাঠে সক্রিয় ছিল না। বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের

শিবগঞ্জ উপজেলার মোবারকপুর টিকোরী বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শিবগঞ্জের সাবেক ছাত্রনেতা মো. সাদিকুর রহমান। 


তিনি আরও অভিযোগ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচাল করতে চায়। তবে বিএনপি সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করবে। তিনি জোর দিয়ে বলেন, আমাদের হাইকম্যান্ড যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষে কাজ করব এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করব।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম