ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

কাশিমপুরে মালিকানা ও সরকারি জমির সীমানা নিয়ে জটিলতা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২৫,  1:22 PM

news image

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম পানিশাইল মৌজায় মালিকানা ও সরকারি জমির সীমানা নিয়ে জটিলতা দেখা দিয়েছে। এ বিষয়ে জমির মালিকপক্ষ আজিজুর রহমান কিরণ প্রশাসনের কাছে সীমানা নির্ধারণের আবেদন করেন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জিরানী বাজার এলাকায় প্রশাসনের উদ্যোগে জমির মাপজোক কার্যক্রম পরিচালিত হয়।

সরেজমিন তদন্তে দেখা যায়, পশ্চিম পানিশাইল মৌজার এসএ ১৮ ও আরএস ৩০ নং খতিয়ানভুক্ত এসএ ১২ ও আরএস ৩৬ নং দাগের পাশে অবস্থিত আরএস ৩৯ নং দাগের ভূমি জিরানী বাজার পেরিফেরির অন্তর্ভুক্ত। ভূমিটি চন্দ্রা–সাভার (ঢাকা–টাঙ্গাইল) মহাসড়কের পশ্চিম পাশে অবস্থিত।

জমির উত্তর পাশে রয়েছে আরএস ৩৫ দাগের জোত জমি, দক্ষিণে বিকেএসপি’র সীমানা প্রাচীর, পূর্বে জিরানী বাজার পেরিফেরি ও সওজের রাস্তা এবং পশ্চিমে ঢাকা জেলার আন্তঃজেলা সীমানা।

রেকর্ডপত্র ও প্রশাসনিক নথি অনুযায়ী, আরএস ৩৯ নং দাগটি বন বিভাগের অধীন, যা আরএস ০২ নং খতিয়ানভুক্ত। ১৯২৭ সালের বন আইন, ১৯৫০ সালের জমিদারী অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন এবং ভূমি মন্ত্রণালয়ের ২০০১ সালের ৫০১ নং স্মারকের নির্দেশনা অনুযায়ী, জিরানী বাজার এলাকা সরকারি নিয়ন্ত্রণাধীন।

জমির সীমানা নির্ধারণ কার্যক্রমে উপস্থিত ছিলেন টঙ্গী সহকারী ভূমি অফিসের সার্ভেয়ার রফিকুল ইসলাম, স্থানীয় সার্ভেয়ার ও গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল–৮ এর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদুল ইসলাম খান।

আজিজুর রহমান কিরণের ম্যানেজার আতিকুর রহমান অভিযোগ করে বলেন, “দীর্ঘদিন ধরে এই জমি নিয়ে ভোগান্তিতে আছি। জেলা প্রশাসক বরাবর আবেদন করে রায় পাওয়ার পরও জমি বুঝিয়ে দেওয়া হচ্ছে না। একটি মহল আমাদের ক্ষতির চেষ্টা করছে।”

এ বিষয়ে অঞ্চল–৮ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদ হোসেন খান বলেন, “অভিযোগের ভিত্তিতে আমরা সরেজমিনে তদন্ত করছি। নথিপত্র যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দারা জানান, মালিকানা ও সরকারি জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিভ্রান্তি চলছে। প্রশাসন দ্রুত সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করলে এলাকার বিরোধ ও উত্তেজনার অবসান ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম