ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন আহসান হাবিব

#

মোঃরাজিব উদ্ দৌলা চৌধুরী

২৯ জুন, ২০২৬,  4:14 PM

news image


জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিএস (কর) ১৫তম ব্যাচের কর্মকর্তা আহসান হাবিব। আজ বর্তমান চেয়ারম্যানের দায়িত্বের মেয়াদ শেষ হওয়ার পর সরকারের সিদ্ধান্তে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়।

বরিশালের ঝালকাঠির সন্তান আহসান হাবিব ১৯৯৫ সালের ১৫ নভেম্বর সহকারী কমিশনার (কর) হিসেবে সরকারি চাকরিতে যোগদান করেন। দীর্ঘ প্রায় তিন দশকের কর্মজীবনে তিনি কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। চেয়ারম্যান হওয়ার আগে তিনি সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন এবং সম্প্রতি গ্রেড-২ পদে পদোন্নতি লাভ করেন। তাঁর চাকুরির মেয়াদ আগামী ১৬ মে ২০২৮ পর্যন্ত রয়েছে।

নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের খবরে জাতীয় রাজস্ব বোর্ড প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর ও কাস্টমস ক্যাডারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

 অনেকেই আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে রাজস্ব প্রশাসনে গতি, স্বচ্ছতা ও দক্ষতা আরও বৃদ্ধি পাবে।

তবে এ নিয়োগকে কেন্দ্র করে প্রশাসনের ভেতরে কিছু আলোচনা-সমালোচনাও শোনা যাচ্ছে। এনবিআরে বর্তমানে তাঁর চেয়ে সিনিয়র, এমনকি বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তারাও কর্মরত রয়েছেন। ফলে জ্যেষ্ঠতা বিবেচনায় নিয়োগ না হওয়ায় কিছু সিনিয়র কর্মকর্তার মধ্যে অসন্তোষের গুঞ্জন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এমনকি, সিনিয়র অনেকে চাকুরি হতে স্বেচ্ছায় পদত্যাগ করবেন বলেও শোনা যায়।

এদিকে, বিভিন্ন মহলে প্রত্যাশা করা হচ্ছে, দীর্ঘ মাঠ প্রশাসন ও নীতি পর্যায়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন চেয়ারম্যান রাজস্ব আহরণ বৃদ্ধি, কর প্রশাসনের আধুনিকায়ন, করদাতাবান্ধব সেবা সম্প্রসারণ এবং শুল্ক-কর ব্যবস্থায় সংস্কার কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখবেন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম