মোঃরাজিব উদ্ দৌলা চৌধুরী
২২ ফেব্রুয়ারি, ২০২৬, 1:09 PM
এজেন্টবিহীন ভোট প্রথা প্রয়োজন
ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে চারিদিকে নানা কথা হচ্ছে। সাধারণ জনগণের দেয়া ভোট ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফলাফল পার্টি দিয়ে একটি দলকে ক্ষমতায় আনা এবং অন্য কোন দল বা ব্যক্তিকে পরাজিত করে দেয়ার কৌশলকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হিসেবে দেখা হচ্ছে।
২০২৬ সালের ত্রয়ো দশ জাতীয় সংসদ নির্বাচন জনগণের বিপুল অংশগ্রহণের মাধ্যমে বেশ খানিকটা গ্রহণযোগ্য হয়েছে। সন্ধ্যা আতীত ভাবে এদিন দেশের জনগণের একটা বড় অংশ ভোটকেন্দ্রে গিয়েছেন এবং আগামী পাঁচ বছরের জন্য তাদের মূল্যবান ভোটের মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনে পক্ষে মতামত দিয়েছেন।
আমি নিজে সংসদ নির্বাচনের একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে ছিলাম। নির্বাচন কমিশন এর সকল নিয়ম মেনে আমি আমার প্রচারণা নিজের পক্ষে ভোট সংগ্রহ এবং জনসেবায় আমার প্রতিশ্রুতির কথা বারবার বলেছি। কিন্তু নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর আমার সব হিসেব উল্টে গেছে। যারা সরাসরি আমাকে ভোট দিয়েছেন এবং আমার কাছে স্বীকার করেছেন সেই তালিকার চেয়ে গণনায় আমার প্রাপ্ত ভোট অনেক কম হয়েছে বলে আমি মনে করছি।
শুধু আমি না সারাদেশে আমার মত হাজার হাজার স্বতন্ত্র রাখছি এমন অভিযোগ করবেন বলে আমার বিশ্বাস।
আমি নিজে একজন গণমাধ্যম কর্মী হিসেবে এবং একজন প্রার্থী হিসেবে রাজনীতির মাঠে সবকিছু থাকায় আমার কাছে মনে হয়েছে আগামী দিনে নির্বাচন করতে হলে এবং সে নির্বাচন গ্রহণযোগ্যতা পেতে চাইলে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ এখনই করতে হবে।
এরমধ্যে
১. ভোটকেন্দ্রে এজেন্টবিহীন নির্বাচনী পদ্ধতি হওয়া জরুরী।
২.সকল ভোট উপজেলায় এনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত এবং প্রার্থীদের উপস্থিত গণনা করতে হবে।
আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ভোট পুনর গণনার যে দাবি তোলা হচ্ছে এটাকে আমি যৌক্তিক মনে করি। এখানে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে এটার যথেষ্ট প্রমাণ গণমাধ্যমের হাতে রয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আগামী যে কোন নির্বাচনে কেন্দ্রে বক্স থাকবে এবং প্রিজাইর্ডিং অফিসার থাকবে
তাহলে প্রা সব ব্যালট বাক্স কড়া নিরাপত্তায় নিয়ে এসে গণনা করতে পারলে সকল প্রার্থীর কাছে নির্বাচন গণনা নিয়ে ইন্জিনিয়ারিং কথা কিছুটা হলেও দূর হবে বলে আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়।
এখন এভাবে পুনঃ গণনা করতে পারলে নির্বাচনের ফলাফলের চিত্র পুরোপুরিই পরিবর্তন হয়ে যাওয়ার মতো কারণ রয়েছে।
তাহলে ভবিষ্যৎতে আর কোন ইন্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা কমে যাবে বলে মনে করি