ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

উন্নয়নের গ্যারান্টি দিতে চাই বেহেস্তের নয় পীরগঞ্জের প্রতিমন্ত্রী মীর শাহ আলম

#

মিজানুর রহমান রংপুর

২৯ সেপ্টেম্বর, ২০২৬,  8:35 PM

news image




বিএনপি সারা দেশে সুষম উন্নয়নে বিশ্বাস করে উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো রংপুরেও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। আগামী সাড়ে চার বছরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল মানুষ দেখতে পাবেন।

তিনি বলেন, “আমরা আপনাদের বেহেশতের গ্যারান্টি দিতে পারব না। বেহেশত পেতে হলে মহান আল্লাহর ইবাদত করতে হবে। আমরা আপনাদের উন্নয়নের গ্যারান্টি দিতে চাই। আগামী সাড়ে চার বছরে আপনারা সেই উন্নয়ন দেখতে পারবেন।”

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ থেকে ভেন্ডাবাড়ী সড়ক শক্তিশালীকরণ ও মেরামতকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ১১ দলীয় জোটের কর্মকাণ্ডের মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে। দুই থেকে তিন হাজার গাড়ি নিয়ে লাখ লাখ লিটার তেল ও গ্যাস অপচয় করে তারা বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

দেশের বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, বিগত সরকারের আমলে সৃষ্ট সংকট বর্তমান সরকারকে মোকাবিলা করতে হচ্ছে। এ পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান দুঃখ প্রকাশ করেছেন। অথচ সরকার গঠনের ছয় মাস না যেতেই একটি নির্বাচিত সরকারকে পতনের হুমকি দেওয়া হচ্ছে।

তিনি বলেন, সরকারের পতন এত সহজ নয়। দীর্ঘ ২০ বছর নানা চড়াই-উতরাই পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হয়েছে। এই গদি জনগণের গদি। জনগণের সমর্থনে প্রতিষ্ঠিত এ সরকারকে সহজে সরানো যাবে না।

মীর শাহে আলম আরও বলেন, “আমরা পাঁচ বছর জনগণের জন্য কাজ করতে চাই। এরপর জনগণের কাছে ভোট চাইতে যাব। আমাদের কাজ পছন্দ হলে জনগণ ভোট দেবেন, পছন্দ না হলে ভোট দেবেন না। জনগণই সিদ্ধান্ত নেবেন, কারা দেশ পরিচালনা করবে।”

জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে শেখ হাসিনার ফিরে আসার পথ সুগম হয়। দেশের মানুষ শেখ হাসিনাকে আর ক্ষমতায় ফিরতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে কোনো ধরনের ষড়যন্ত্রও দেশের মানুষ মেনে নেবে না বলে উল্লেখ করেন।

তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। দেশের প্রতিটি অঞ্চলে উন্নয়নের সুফল পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রংপুরের সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়নেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

বড়দরগাহ থেকে ভেন্ডাবাড়ী সড়ক শক্তিশালীকরণ ও মেরামতকাজ বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের যাতায়াতব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সি, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন নবী পলাশ চৌধুরী, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজার রহমান সেলিম, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি সাইফুল আজাদ মণ্ডলসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় পীরগঞ্জের শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম