ঢাকা ০২ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পবিত্র রমজানে আড়াইহাজারে সুলভ মূল্যে দুধ-ডিম বিক্রি পার্বত্য চট্টগ্রামে শাসনবিধি ১৯০০ বাতিলসহ ৭ দফা দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি কাশিমপুর থানা প্রেসক্লাবে টানা দ্বিতীয়বার সভাপতি হাসান, সাধারণ সম্পাদক জামাল পার্বত্য জেলা পরিষদগুলোতে নির্বাচন সহ বিভিন্ন দাবীতে পিসিএনপি'র সংবাদ সম্মেলন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ডেবিল সুদিপ্ত শর্মাকে খুঁজছে পুলিশ আড়াইহাজারে আবারও দুর্ধর্ষ ডাকাতি ডেসটিনির রফিকুল আমিনের ‘আম জনগণ পার্টি’র নিবন্ধন নিয়ে ইসিতে শুনানি মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত খান আকরামকে খালাস জাল ভিসা–ভুয়া ম্যানপাওয়ারের ফাঁদে কোটি টাকার প্রতারণা মানবিক নেতৃত্ব - মামুনকে পুনরায়- কাউন্সিলর হিসেবে, পেতে চাই -৩৪নং ওয়ার্ডবাসি

আড়াইহাজারে আবারও দুর্ধর্ষ ডাকাতি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২৬,  11:55 PM

news image


# সৌদি প্রবাসীর বাড়িতে হামলা, আহত ১

# প্রশ্নের মুখে আইনশৃঙ্খলা পরিস্থিতি

 নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ফের দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এবার টার্গেট খাগকান্দা ইউনিয়নের কদমতলী গ্রামে এক সৌদি প্রবাসীর বাড়ি। গভীর রাতে সংঘটিত এই ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে একের পর এক চুরি-ডাকাতির ঘটনায় পুরো উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টার দিকে ১০-১৫ জনের একটি সশস্ত্র দল প্রবাসী আজাদের বাড়িতে হানা দেয়। গাছের গুঁড়ি দিয়ে কেচি গেট ভেঙে তারা ভেতরে প্রবেশ করে। এরপর পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২৫ হাজার টাকা, দুটি স্মার্টফোন এবং স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে নেয়।

চিৎকার শুনে পাশের বাড়ির আক্তার নামে এক ব্যক্তি এগিয়ে এলে হামলাকারীরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন।

বাড়ছে অপরাধ, কমছে আস্থা

এলাকাবাসীর দাবি, গত কয়েক মাসে আড়াইহাজারের বিভিন্ন ইউনিয়নে রাতের আঁধারে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। অনেক ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার বা মালামাল উদ্ধারের অগ্রগতি নেই বললেই চলে। টহল পুলিশের উপস্থিতিও সীমিত বলে অভিযোগ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা বলেন, প্রবাসীদের বাড়ি এখন বিশেষভাবে টার্গেট হচ্ছে। বড় অঙ্কের রেমিট্যান্স আসে—এমন ধারণা থেকেই সংঘবদ্ধ চক্রগুলো হামলা চালাচ্ছে। অথচ গোয়েন্দা নজরদারি বা রাত্রীকালীন নিরাপত্তা জোরদারে দৃশ্যমান উদ্যোগ নেই।

পুলিশের বক্তব্য

আড়াইহাজার থানা র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অভিযান চলছে।

তবে প্রশ্ন উঠছে—প্রতিটি ঘটনার পর একই ধরনের আশ্বাস মিললেও কেন বাস্তবে অপরাধ কমছে না? স্থানীয়দের ভাষ্য, নিয়মিত টহল, চেকপোস্ট এবং সন্দেহভাজনদের তালিকা তৈরি করে সমন্বিত অভিযান ছাড়া পরিস্থিতির উন্নতি সম্ভব নয়।

জনমনে উদ্বেগ

এ ঘটনায় গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। অনেক পরিবার রাত জেগে পাহারা দিচ্ছে। প্রবাসীদের স্বজনরা বলছেন, বিদেশে কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত না হলে সামাজিক অস্থিরতা বাড়বে।

সচেতন মহলের মতে, দ্রুত তদন্ত, দৃশ্যমান গ্রেপ্তার এবং বিচার প্রক্রিয়ার অগ্রগতি দেখাতে না পারলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে। এখন দেখার বিষয়—এই ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কতটা কার্যকর পদক্ষেপ নেয়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম