ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আরও বড় বন্যার ঝুঁকিতে নেপাল, সতর্কতা জারি

#

নিজস্ব প্রতিবেদক

২৮ আগস্ট, ২০২৬,  8:53 PM

news image


চীন ও নেপাল সীমান্তবর্তী নদীর উচ্চপ্রবাহে বরফ এবং বড় বড় পাথর ধসে পড়ে নদীর স্বাভাবিক পথ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এর ফলে সেখানে পানি জমে একটি বিশাল কৃত্রিম হ্রদের সৃষ্টি হয়েছে। 

কাঠমান্ডুর চীনা দূতাবাস সতর্ক করে জানিয়েছে, এই হ্রদে বর্তমানে পানির পরিমাণ অনেক বেড়ে গেছে এবং তা ওপর দিয়ে উপচে পড়া শুরু করেছে। যেকোনো মুহূর্তে এর বাঁধ ভেঙে নিচে তীব্র বন্যা ছড়িয়ে পড়ার বড় ধরনের ঝুঁকি রয়েছে।

নেপাল অংশের ‘চ্ছোদেন খোলা’ ও ‘পুরেপু সাংপো’ নদীর সংযোগস্থলের কাছে পাহাড় ধসে এই পরিস্থিতি তৈরি হয়। দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এলাকাটি সার্বক্ষণিক নজরদারিতে রেখেছে। কারণ বর্তমানে উদ্ধার ও জরুরি অবস্থা মোকাবেলার ক্ষেত্রে এটি অত্যন্ত সংকটময় একটি মুহূর্ত। 

বাঁধ ভেঙে গেলে যেন বড় কোনো ক্ষয়ক্ষতি না হয়, সে জন্য নদীর ভাটি অঞ্চলে থাকা সাধারণ মানুষকে সার্বক্ষণিক সতর্ক থাকতে এবং পানির স্তরের পরিবর্তনের দিকে নজর রাখতে বলা হয়েছে।

যদিও হ্রদে ঠিক কতখানি পানি আছে বা এটি ঠিক কখন ভেঙে পড়তে পারে—সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। ইতোমধ্যে নেপালের রসোয়াসহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি ও বন্যা চলছে, ফলে এই ঝুঁকি আরও উদ্বেগ বাড়াচ্ছে। 

চীনা দূতাবাস সাধারণ মানুষকে কোনো যাচাই না করা খবরে কান দিয়ে আতঙ্কিত না হওয়ার এবং কেবল নির্ভরযোগ্য ও সরকারি তথ্যের ওপর আস্থা রাখার অনুরোধ জানিয়েছে।

সূত্র: কাঠমান্ডু পোস্ট।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম