ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২৬,  6:08 PM

news image


নাজমুল হুদা : সৈয়দপুর( নীলফামারী )প্রতিনিধি: দুই দিনের সফরে লালমনিরহাটে যাওয়ার পথে সৈয়দপুর বিমানবন্দরে অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (১১ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। বিমানবন্দরে অবতরণের পর বিশ্রামকক্ষে অবস্থানকালে হঠাৎ মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তি অনুভব করেন তিনি। সঙ্গে থাকা নেতাকর্মীরা দ্রুত তাকে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়। এ সময় তাকে দ্রুত ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রথমে নির্ধারিত ফ্লাইটে পাঠানোর উদ্যোগ নেওয়া হলেও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তা সম্ভব হয়নি।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইতোমধ্যে ঢাকায় থেকে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুরের উদ্দেশে রওনা দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছালে মন্ত্রীকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হবে।






logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম