ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিবাদ সভা

#

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি :

১৬ আগস্ট, ২০২৫,  4:30 PM

news image

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর অফিসের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন-কে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিতকরণসহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বোয়ালখালী প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। 


শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে বোয়ালখালী প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভা প্রেসক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইয়াছিন চৌধুরী'র পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলা টিভি'র চট্টগ্রাম ব্যুরো প্রধান লোকমান চৌধুরী। 


এসময় বক্তব্য রাখেন, শিক্ষানুরাগী ও সমাজসেবক মাহমুদুল হক মেম্বার, কার্যকরি সদস্য এমরান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাষ চক্রবর্তী, শাহা আলম বাবলু, খোরশেদুল আলম, খোরশেদ আলম, আবদুল মতিন চৌধুরী, তৌহিদুর রহমান, সুমন চক্রবর্তী, ফজলুল রহমান, মনির চৌধুরী, এম আর তাওহীদ, হাসানুল আলম, বিপ্লব দাস, তাজুল ইসলাম, শাহেদ হোসাইন ছোটন প্রমূখ। 


সভায় বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেফতার ও বিচারের মাধ্যমে রায় কার্যকর করা এবং পূর্বে সাগর রুনী হত্যাসহ সকল সাংবাদিক হত্যা নির্যাতনের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার কার্য শেষ করার দাবি জানান প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম