ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিল্পকলায় ইউএপি ড্রামা ক্লাবের ‘পোস্টমর্টেম’ নাটকের মঞ্চায়ন

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারি, ২০২৬,  3:52 PM

news image


ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর ছাত্র কল্যাণ অধিদপ্তরের তত্ত্বাবধানে ইউএপি ড্রামা ক্লাব তাদের ৫ম প্রযোজনার নাটক

“পোস্টমর্টেম” মঞ্চস্থ করেছে। শনিবার (২৪ জানুয়ারি, ২০২৬) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে নাটকটি প্রদর্শিত হয়।

নাটকটি একটি কিশোরীর জীবনকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে, যেখানে বিভিন্ন ঘটনার মাধ্যমে তার আত্মহত্যার প্রকৃত কারণ

উন্মোচিত হয়। নাটকটি রচনা এবং নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ফাহিম মালেক ইভান। লাইটিং ডিজাইন করেছেন ফারুক খান টিটু, পোশাক পরিকল্পনায় ছিলেন সাজিয়া আফরিন লুবনা, এবং মঞ্চ ও সঙ্গীত পরিকল্পনায় সহযোগিতা করেছেন ফাহিম মালেক ইভান।


নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন লিয়ান, সোহানা, জুহি, রুজবা, ইশতিয়াক, অদ্রিতা, দিন, মেহেদি, প্রিন্স, টান, প্রিয়ন্তী, সৌম্য, ফাতিন, শিমুল, শাকিব, শান্ত, হরেকৃষ্ণ, নীলা, অগ্র, সাইফ এবং কৌশিক।

ইউএপি’র শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবৃন্দ ছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষকরা উপস্থিত থেকে অভিনয় উপভোগ করেন এবং শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।

ইউএপি কর্তৃপক্ষ সবসময় শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য সুযোগ তৈরি করে, যাতে তারা ক্যাম্পাসের বাইরে গিয়ে জাতীয় ও

আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা প্রদর্শন করতে পারে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো “পোস্টমর্টেম” নাটকের সফল মঞ্চায়ন ইউএপি-এর সৃজনশীলতা, সাংস্কৃতিক উৎকর্ষতা এবং শিক্ষার্থীবিকাশে অঙ্গীকারের প্রতিফলন।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম