ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাড়ি পরে দেবের সঙ্গে মন্দিরে গেলেন শুভশ্রী

#

১৪ আগস্ট, ২০২৫,  9:57 AM

news image

বিনোদন ডেস্ক :
‘ধূমকেতু’ মুক্তির ঘোষণা হতেই ভক্তদের চিন্তা ছিল, দেব ও শুভশ্রী গাঙ্গুলি কি এই ছবির জন্য একসঙ্গে প্রচার করবেন? কারণ তাদের জুটি যে শুধু পর্দায় দর্শকদের মাতিয়ে রাখত তা নয়, বাস্তবেও একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। আর তা ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট।

তবে দীর্ঘদিন প্রেমের পরও এই জুটির বিচ্ছদে হয়। যদিও ‘ধূমকেতু’ তাদের বিচ্ছেদের পরের ছবি। তবে তারপর গত ১০ বছরে কখনও কোনও ছবিতে তাদের একসঙ্গে দেখা যায়নি। শুধু তাই নয়। এই ১০ বছরে একসঙ্গে কোনও অনুষ্ঠানেও তারা হাজির হননি।

দীর্ঘ এক দশক পরে ফের একসঙ্গে মঞ্চে দাঁড়ান দেব-শুভশ্রী, ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চেই ভাঙেন দূরত্বের দেয়াল। সেই প্রাক্তন প্রেমের জায়গা এখন শুধুই বন্ধুত্ব, আর সেটির নিখাদ প্রমাণই আবার দিলেন তারা।

বুধবার সকালে ছবির মুক্তির আগেই আশীর্বাদ নিতে হাজির হন নৈহাটির জাগ্রত দেবী বড়মার মন্দিরে। একসঙ্গে তাদের দেখা যাবে কি না, তা নিয়ে ভক্তদের মধ্যে ছিল চর্চা। সব জল্পনার অবসান ঘটিয়ে পাশাপাশি বসে পুজো দিলেন তারা। লাল পাঞ্জাবি ও লাল শাড়ির রঙে মিল রেখে হাজির হন দেব-শুভশ্রী।

দু’জনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই সেই মুহূর্তের ভিডিও শেয়ার করা হয়, যেখানে দেখা যায় পুজা দেওয়া ছাড়াও একসঙ্গে বাতি জ্বালাচ্ছেন তারা। উপস্থিত ছিলেন ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তও।

এই ভিডিও দেখে অনুরাগীরা নানা মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘এটা তাদের দায়িত্ব।’ আরেকজন লেখেন, ‘ভালো লাগছে।’ আরেক নেটিজেনের মন্তবন্য, ‘উফ কী সুইট। এই দু’জনকে একসঙ্গে দেখলে মনে হয় সব পরিপূর্ণ।’

বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’। মুক্তির আগে দেব-শুভশ্রীর এই মন্দির দর্শন এবং একসঙ্গে হাসিমুখে দেখা দেওয়া, বক্স অফিসে ছবির সাফল্যে যে ইতিবাচক প্রভাব ফেলবে—তা বলাই যায়।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম