ঢাকা ১৮ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দু গ্রুপের টানাটানিতে অতিষ্ঠ মোহাম্মদপুর টাউনহল কাঁচা বাজারের ব্যবসায়ীরা অনুমোদনহীন আবাসন প্রকল্পের অভিযোগ ( গাজীপুর) তদন্তের দাবি শত কোটি টাকার কাগুজে নদী খননের অভিযোগ তছলিমার সাফল্যের গল্প নান্দাইলে নবাগত ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ও পরিচয় সভা অনুষ্ঠিত অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার প্রস্তুতি বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম তুললেন রুপা বেগম সৈয়দপুর—শুরু হলো স্থায়ী ডিভাইডার বসানো তার পিছু ছুটে যাও— আলোয় ফেরার আহ্বান: জ্ঞান, হালাল রিজিক ও কবুলযোগ্য আমল।

রায়গঞ্জে ৬ লাখ টাকা সহ বিকাশ কর্মী নিখোঁজ

#

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৫,  11:00 PM

news image



সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকা সহ অফিসে ফেরার পথে নাজমুল হাসান রুবেল নামে এক বিকাশ কর্মী নিখোঁজের ঘটনা ঘটছে। সোমবার সকালে উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের সামনে রাস্তার পাশে এ ঘটনা ঘটে।

জানাযায়, নিখোঁজ বিকাশ কর্মী নাজমুল হাসান রুবেল তাড়াশ উপজেলার উত্তর মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

নিখোঁজ রুবেল রায়গঞ্জ উপজেলার ভূঁইয়াগাঁতী  বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসে ডিএসও পদে কর্মরত ছিলেন। প্রতিদিনের মত গতকাল (২৪ আগস্ট রবিবার) সারাদিনের কাজ শেষে সন্ধ্যায় অফিসে ফেরার কথা ছিল তার। কিন্তু সন্ধ্যার পরে থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। এরপর তার সহকর্মীগন তাকে নানা জায়গায় খোজাখুজি করে তার সন্ধান না পেয়ে রাত আনুমানিক ১২ টার দিকে রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করে। 


বিকাশ ডিস্ট্রিবিউশন অফিস সুত্রে জানা যায়, নিখোঁজ কালীন সময়ে তার কাছে নগদ ৬ লক্ষ টাকা, একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন ছিল।


সোমবার (২৫ আগষ্ট) সকালে রায়গঞ্জ উপজেলা পরিষদ কেন্দ্রীয় কবরস্থানের সামনে রাস্তার পাশে একটি বাগানে মোটরসাইকেল ও হেলমেট পরে থাকতে দেখে। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করে পুলিশ।


এ বিষয়ে ভূঁইয়াগাঁতী বিকাশ ডিস্ট্রিবিউশন অফিসের কর্মকর্তা শ্যামা প্রসাদ জয় জানান, 

উদ্ধারকৃত ওই মোটরসাইকেল ও হেলমেট আমাদের সহকর্মী রুবেলের। মোটরসাইকেল ও হেলমেটের সন্ধান পাওয়া গেলেও বিকাশ কর্মী রুবেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।  নিখোঁজের বিষয়ে রায়গঞ্জ থানায় আমাদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। 


রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ কে.এম মাসুদ রানা জানান, বিকাশ কর্মী নিখোঁজের বিষয়ে গতকাল রাতেই একটি লিখিত অভিযোগ পেয়েছি। সকালে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও হেলমেট উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত রয়েছে। #

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম