ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্টের রায় ব্রিক সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : অংশ নেবে না বাংাদেশের কোন প্রতিনিধি বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি ঠেকাতে নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর বিটিএম ফেয়ারে চীনের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরেন স্টেলা চ্যান ও এমএম মাসুমুজ্জামান চনপাড়ার অপরাধজগতের নেপথ্যে মোক্তারকে ঘিরে নানা অভিযোগ (পর্ব-১) ক্রিসেন্ট লেকে পোনা ছাড়া নিয়ে কন্টেন্ট : মৎসজীবি দলের ক্ষোভ অতীতে আটকে থাকলে উন্নয়ন এগোবে না: ভারতের হাইকমিশনার দুই দেশের প্রধানমন্ত্রীর সময় মিললেই ভারত সফর করবেন তারেক রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী সরকার হাত গুটিয়ে বসে নেই, দ্রুত সব সংকটের সমাধান হবে : রিজভী

রাজস্ব আয় বৃদ্ধিতে ব্যবসায়ীদেরকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস রাজস্ব বোর্ড চেয়ারম্যানের

#

মোঃরাজিব উদ্ দৌলা চৌধুরী

২৬ এপ্রিল, ২০২৬,  8:18 PM

news image


জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান ২০২৬-২০২৭ অর্থবছরের  বাজেট প্রণয়নের লক্ষ্যে অনুষ্ঠিত প্রাক-বাজেট নিয়ে দেশের শীর্ষ শিল্প ও বাণিজ্য সংগঠনগুলোর নেতৃবৃন্দের সাথে  আলোচনায় অংশগ্রহণ করেন। সভায় তৈরি পোশাক, টেক্সটাইল ও সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ তুলে ধরে বাজেটকে আরও ব্যবসাবান্ধব করার জন্য বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

উক্ত আলোচনায় অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল BGMEA, BKMEA, BTMA, BGEA, BEZA, BIDA, BEPZA, BGPMEA এবং BTTLMEA। এসব সংগঠনের প্রতিনিধিগণ তাদের নিজ নিজ খাতের পক্ষে নীতি সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আসিক আহমেদ, তিনি বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সরকারের চলমান উদ্যোগের কথা তুলে ধরেন। এছাড়াও National Board of Revenue (এনবিআর)-এর বিভিন্ন বিভাগের সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করে রাজস্ব আহরণ বৃদ্ধি এবং কর ব্যবস্থাকে সহজতর করার বিষয়ে মতামত বিনিময় করেন।

আলোচনার মূল প্রতিপাদ্য ছিল কর ব্যবস্থার সংস্কার এবং ব্যবসা পরিচালনার ক্ষেত্রে জটিলতা হ্রাস। বক্তারা ভ্যাট (VAT), উৎসে কর বা টিডিএস (TDS) এবং বন্ড ব্যবস্থাপনা আরও সহজ ও সময়োপযোগী করার ওপর জোর দেন। তারা উল্লেখ করেন, বিদ্যমান জটিল প্রক্রিয়া ও প্রশাসনিক বাঁধা শিল্প খাতের প্রবৃদ্ধিকে বাঁধাগ্রস্ত করছে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থানকে দুর্বল করছে।

বিটিএম এর সভাপতি শওকত আজিজ রাসেল, বিকেএমইএর সভাপতি হাতেম আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, টেক্সটাইল ও তৈরি পোশাক খাত দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস হওয়ায় এ খাতকে টেকসই রাখতে কর কাঠামোয় বাস্তবমুখী পরিবর্তন আনা জরুরি। এসময মাঠ পর্যায়ের কিছু বাস্তব চিত্র উভয়ই আলোচনায় তুলে ধরেন। তারা কাঁচামাল আমদানি, উৎপাদন প্রক্রিয়া এবং রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান কিছু আমলাতান্ত্রিক জটিলতা কমানোর সুপারিশ করেন।

এছাড়া BGMEA-এর সভাপতি শিল্পখাতের সার্বিক উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হলে করনীতি হতে হবে সহজ, স্বচ্ছ ও পূর্বানুমানযোগ্য।

আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা আরও উল্লেখ করেন, ডিজিটালাইজেশন ও স্বয়ংক্রিয়তা বাড়ানোর মাধ্যমে রাজস্ব ব্যবস্থাকে আধুনিক করা গেলে একদিকে যেমন কর ফাঁকি কমবে, অন্যদিকে ব্যবসা পরিচালনাও হবে আরও সহজ। তারা বন্ড ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন, ভ্যাট রিটার্ন সহজীকরণ এবং টিডিএস কাঠামো পুনর্বিবেচনার সুপারিশ করেন।

সবশেষে, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত সকলের প্রস্তাবনাকে গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন এবং একটি কার্যকর, বাস্তবমুখী ও ব্যবসাবান্ধব বাজেট প্রণয়নে সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করেন।

এই প্রাক-বাজেট আলোচনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা এবং শিল্প খাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বলে অনেকেরই অভিমত

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম