ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুদকের নাম ব্যবহার করে বিভিন্ন দপ্তরে গিয়ে কর্মকর্তাদের হয়রানির অভিযোগ জেনারেল গ্রুপের নামে প্রকাশ্য নগদ টাকার হাট: কুম্ভনিদ্রায় দেশের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট পপুলার শনিরআখড়ায় হাসপাতালের নিউজ করায় সম্পাদককে ব্ল্যাকমেইল ও হত্যার হুমকি: ফেসবুকে অপপ্রচার চালিয়ে ২ লাখ টাকা দাবি দল নয়, দেশের প্রধানমন্ত্রী: কথায় নয়, কাজেই প্রমাণ দিচ্ছেন তারেক রহমান বাঘারপাড়ায় সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ ‎সরাইলে ১৪ বছরের শিশু মিমকে ধর্ষণের অভিযোগে মানববন্ধন, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গাজীপুর ছুরিকাঘাতে স্ত্রী মৃত্যু, স্বামী আটক উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান: সাংবাদিক কর্মশালায় বক্তারা বৈচিত্র্যের মাঝে সহাবস্থান: ধর্মীয় উৎসবে আন্তঃধর্মীয় সৌহার্দ্য জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বর্তমান সময়ের বাংলাদেশ’ পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রহমতুল্লা শিশিরের কবিতা

#

রহমাতুল্লাহ শিশির

২৭ ডিসেম্বর, ২০২৫,  3:58 PM

news image

হ্যামিলনের বাঁশিওয়ালা


—আমান উল্লাহ আমানকে নিয়ে একটি কবিতা


যখন তিনি হাঁটেন—

রাস্তাগুলো জেগে ওঠে,

মানুষের ঢেউ দুলে ওঠে স্লোগানের স্পন্দনে;

মিছিল যেন জন্ম নেয়

তার পদচিহ্নের অনুকরণে।


আর যখন তিনি থামেন—

বাতাসও থেমে শোনে,

মানুষ জমে সারিবদ্ধ শ্রদ্ধার সমাবেশে;

তার নীরবতাও হয়ে ওঠে

এক অনলস উচ্চারণ।


কেরানীগঞ্জের মাটি তাকে চেনে—

ঘাসফুলের মতো সহজ,

জোয়ারের মতো অক্লান্ত,

নদীর মতো অনমনীয় এক মানুষ।


ডাকসুর উঠোনে জন্ম নেওয়া সংগ্রামের শপথ,

সময়ের সিঁড়ি বেয়ে হয়ে উঠেছে

প্রতিজ্ঞার দৃপ্ত প্রতিমা;

মানুষের ভাষা, মানুষের আশা,

মানুষের বিশ্বাসের উচ্চারণ।


তার নাম উচ্চারিত হলে

মাটির নিচে ঘুমন্ত বীজেরাও জেগে ওঠে—

কারণ তিনি শুধু নেতা নন,

তিনি এক জাগরণের সুর,

এক অনড় শিখা,

এক অন্তহীন প্রেরণা—

আমান উল্লাহ আমান।

logo

সম্পাদক ও প্রকাশকঃ জাহিদুল ইসলাম